শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া পরিশোধে বাজেটে বরাদ্দ ৪৯০ কোটি টাকা

  ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সদ্য জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বকেয়া পাওনা পরিশোধে ৪৯০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে শিক্ষাখাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা, প্রযুক্তিনির্ভর শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা সংস্কারের নানান কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের মাধ্যমে বিনিয়োগ, শিক্ষা, কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার রূপরেখা তুলে ধরবে বিএনপি নেতৃত্বাধীন সরকার। বাজেট বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। গত অর্থবছরে শিক্ষাখাতে মোট বরাদ্দ ছিল ৯৭ হাজার ৮০৫ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৬১ শতাংশ। চলতি অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩৫ হাজার ৬৪৬ কোটি টাকায় উন্নীত হচ্ছে, যা জিডিপির ২ শতাংশ। এরমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা, যা

শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া পরিশোধে বাজেটে বরাদ্দ ৪৯০ কোটি টাকা

 

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সদ্য জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বকেয়া পাওনা পরিশোধে ৪৯০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে শিক্ষাখাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা, প্রযুক্তিনির্ভর শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা সংস্কারের নানান কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের মাধ্যমে বিনিয়োগ, শিক্ষা, কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার রূপরেখা তুলে ধরবে বিএনপি নেতৃত্বাধীন সরকার।

বাজেট বিশ্লেষণে দেখা গেছে, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। গত অর্থবছরে শিক্ষাখাতে মোট বরাদ্দ ছিল ৯৭ হাজার ৮০৫ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৬১ শতাংশ। চলতি অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩৫ হাজার ৬৪৬ কোটি টাকায় উন্নীত হচ্ছে, যা জিডিপির ২ শতাংশ।

এরমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা, যা আগের অর্থবছরের মূল বাজেটের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেশি। নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা মন্ত্রণালয় ৩৮টি নতুন প্রকল্প হাতে নিয়েছে।

সবচেয়ে আলোচিত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, ব্যাগ ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণের জন্য এককালীন ৫০০ কোটি টাকার থোক বরাদ্দ। জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের ট্রমা কাটিয়ে পুনরায় শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে ২৫০ কোটি টাকার বিশেষ বরাদ্দও রাখা হয়েছে।

এছাড়া বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, ভোকেশনাল শিক্ষা এবং আনন্দময় শিক্ষা চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আগামী অর্থবছরে ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। যদিও নির্বাচনি ইশতেহার অনুযায়ী ভবিষ্যতে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে মোট ৪ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় হতে পারে।

এএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow