শিক্ষাব্যবস্থায় কোনো দুর্বলতা রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের দুর্বলতা রাখা যাবে না। দেশের বিশাল জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদ হিসেবে বিবেচনা করে মানবসম্পদ উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশাল জনসংখ্যাই সবচেয়ে বড় সম্পদ। এই জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি শিক্ষার প্রসারেও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ডিনস অ্যাওয়ার্ড একটি অর্থবহ স্বীকৃতি। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের কৃতিত্বকে মূল্যায়ন করা। এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি সমাজের জন্য কাজ করার মানসিকতা গড়ে তুলবে। বেগম খালেদা জিয়া শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষা বিষয়ে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সিলেবাস ও কারিকুলাম

শিক্ষাব্যবস্থায় কোনো দুর্বলতা রাখা যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের দুর্বলতা রাখা যাবে না। দেশের বিশাল জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদ হিসেবে বিবেচনা করে মানবসম্পদ উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে।

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশাল জনসংখ্যাই সবচেয়ে বড় সম্পদ। এই জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি শিক্ষার প্রসারেও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ডিনস অ্যাওয়ার্ড একটি অর্থবহ স্বীকৃতি। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের কৃতিত্বকে মূল্যায়ন করা। এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি সমাজের জন্য কাজ করার মানসিকতা গড়ে তুলবে।

বেগম খালেদা জিয়া শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষা বিষয়ে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সিলেবাস ও কারিকুলাম সংস্কারের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মোট ১০৪ জন শিক্ষার্থী এ পুরস্কার পেয়েছেন। এর মধ্যে কলা অনুষদের ২১ জন, বিজনেস স্টাডিজ অনুষদের ১৬ জন, বিজ্ঞান অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ২৯ জন, আইন অনুষদের ৩ জন এবং চারুকলা অনুষদের ৩ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow