শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিজের সন্তান পড়াশোনা করে না, তাদের শিক্ষকতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ও নকল ঠেকাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষককে তার প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো করে দেখতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। এইচএসসি ও সমমান পরীক্ষায় কেন্দ্রে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠানপ্রধান ও কেন্দ্রসচিবকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মন্ত্রী নির্দেশ দিয়ে বলেন, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং কেন্দ্রপ্রধানকে তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। প্রশ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিজের সন্তান পড়াশোনা করে না, তাদের শিক্ষকতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ও নকল ঠেকাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষককে তার প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো করে দেখতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। এইচএসসি ও সমমান পরীক্ষায় কেন্দ্রে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠানপ্রধান ও কেন্দ্রসচিবকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মন্ত্রী নির্দেশ দিয়ে বলেন, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং কেন্দ্রপ্রধানকে তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ বিভ্রান্তিকর বা বিরূপ মন্তব্য করলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এইচএসসি পরীক্ষাকে সুষ্ঠু, নকলমুক্ত ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান শিক্ষামন্ত্রী। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এবং দিনাজপুরস্থ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow