শিক্ষার্থী ও অসহায় মানুষদের ঈদ উপহার দিল ঢাকা কলেজ ছাত্রদল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা কলেজ ক্যাম্পাসে ঈদকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে ২৫০ জনের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে পারফিউম, রুমাল ও পাঞ্জাবি এবং অসহায় সাধারণ মানুষের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রায় ২০০ জন সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে পারফিউম ও রুমাল বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে প্রায় ৫০ জনকে পাঞ্জাবি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মামুন, যুগ্ম আহ্বায়ক রাসেল, আহ্বায়ক সদস্য খাইরুল, মুরার, জীম, মেহেদীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন বলেন, ছাত্রদল সবসময় সৃজনশীল ও মানবিক কাজ করে থাকে এবং ধর্মীয়

শিক্ষার্থী ও অসহায় মানুষদের ঈদ উপহার দিল ঢাকা কলেজ ছাত্রদল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা কলেজ ক্যাম্পাসে ঈদকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে ২৫০ জনের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মাঝে পারফিউম, রুমাল ও পাঞ্জাবি এবং অসহায় সাধারণ মানুষের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রায় ২০০ জন সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে পারফিউম ও রুমাল বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে প্রায় ৫০ জনকে পাঞ্জাবি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মামুন, যুগ্ম আহ্বায়ক রাসেল, আহ্বায়ক সদস্য খাইরুল, মুরার, জীম, মেহেদীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন বলেন, ছাত্রদল সবসময় সৃজনশীল ও মানবিক কাজ করে থাকে এবং ধর্মীয় মূল্যবোধকে সম্মান করে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার বিতরণের মাধ্যমে তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হবে। ছাত্রদলের এই কর্মসূচি ভবিষ্যতে তারাও মানবিক কাজে এগিয়ে এসে সমাজের মানুষের পাশে দাঁড়াবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow