শিক্ষার্থীদের অবরোধে সায়েন্সল্যাব মোড়ে তীব্র যানজট

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে তিন দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মিরপুর রোড ও সায়েন্সল্যাব থেকে শাহবাগগামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (১৫ জুলাই) দুপুর ২টা ৩৫ মিনিটে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এসময় তারা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান। শিক্ষার্থীদের অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মিরপুর, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি ও শাহবাগমুখী সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। সড়কে আটকে থাকা যানবাহনের চালকরাও ক্ষোভ প্রকাশ করেন। আরও পড়ুন পরীক্ষা শেষে ফের সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ ঠিকানা পরিবহনের চালক মোজাম্মেল বলেন, গাড়ি নিয়ে সায়েন্সল্যাব মোড় দিয়ে যাবো-এই সময়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। এখনতো যেতে দিচ্ছে না। কখন ছাড়বে জানি না। আরমান হোসেন নামের এক যাত্র

শিক্ষার্থীদের অবরোধে সায়েন্সল্যাব মোড়ে তীব্র যানজট

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে তিন দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মিরপুর রোড ও সায়েন্সল্যাব থেকে শাহবাগগামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (১৫ জুলাই) দুপুর ২টা ৩৫ মিনিটে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এসময় তারা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

শিক্ষার্থীদের অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মিরপুর, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি ও শাহবাগমুখী সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। সড়কে আটকে থাকা যানবাহনের চালকরাও ক্ষোভ প্রকাশ করেন।

ঠিকানা পরিবহনের চালক মোজাম্মেল বলেন, গাড়ি নিয়ে সায়েন্সল্যাব মোড় দিয়ে যাবো-এই সময়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। এখনতো যেতে দিচ্ছে না। কখন ছাড়বে জানি না।

আরমান হোসেন নামের এক যাত্রী বলেন, কিছু হলেই সড়ক অবরোধ আর আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি। রাস্তা আটকে এভাবে প্রতিদিন আন্দোলন করার কি আছে। জনগণেরতো ভোগান্তি হয়।

এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাননি এবং যান চলাচলও স্বাভাবিক হয়নি। ফলে ওই এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি অব্যাহত রয়েছে।

এনএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow