শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন দমনের কোনো চেষ্টা সরকার করেনি বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রোববার (২৬ জুলাই) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ সরকারকে অপ্রস্তুত করে দিয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্মলা সীতারামন বলেন, আমি তরুণদের উদ্যমতাকে খাটো করে দেখছি না। কিন্তু প্রতিটি প্রজন্মের তরুণরাই বিভিন্ন ইস্যুতে আন্দোলনে অংশ নেয়।  দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সাবেক এই শিক্ষার্থী বলেন, আমি জেএনইউতে পড়ার সময়ও এমনটা দেখেছি। আমাদের আগের প্রজন্ম যেমন করেছে, পরের প্রজন্মও করবে। তরুণরা আদর্শের ব্যত্যয় দেখলে আবেগপ্রবণ হয় এবং পরিবর্তন আনতে চায়।  তিনি বলেন, তারা সময়োপযোগী, সঠিক এবং কার্যকর পদক্ষেপ চায়। এ কারণেই তারা আন্দোলন করে। তারা বিশ্বাস করে, তারাই পরিবর্তন আনতে পারে। এই মানসিকতাকে আমি ইতিবাচকভাবেই দেখি। তরুণদের দাবিকে গুরুত্

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন দমনের কোনো চেষ্টা সরকার করেনি বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রোববার (২৬ জুলাই) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ সরকারকে অপ্রস্তুত করে দিয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্মলা সীতারামন বলেন, আমি তরুণদের উদ্যমতাকে খাটো করে দেখছি না। কিন্তু প্রতিটি প্রজন্মের তরুণরাই বিভিন্ন ইস্যুতে আন্দোলনে অংশ নেয়। 

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সাবেক এই শিক্ষার্থী বলেন, আমি জেএনইউতে পড়ার সময়ও এমনটা দেখেছি। আমাদের আগের প্রজন্ম যেমন করেছে, পরের প্রজন্মও করবে। তরুণরা আদর্শের ব্যত্যয় দেখলে আবেগপ্রবণ হয় এবং পরিবর্তন আনতে চায়। 

তিনি বলেন, তারা সময়োপযোগী, সঠিক এবং কার্যকর পদক্ষেপ চায়। এ কারণেই তারা আন্দোলন করে। তারা বিশ্বাস করে, তারাই পরিবর্তন আনতে পারে। এই মানসিকতাকে আমি ইতিবাচকভাবেই দেখি। তরুণদের দাবিকে গুরুত্ব দিয়ে তাদের কথা শোনা এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়াই সরকারের দায়িত্ব।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ব্যঙ্গধর্মী রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলনের নেতৃত্ব দেয়। সংগঠনটির প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তিনি পদত্যাগ করার পর গতকাল আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি।

নির্মলা সীতারামন আরও বলেন, এটি প্রতিটি প্রজন্মেরই একটি বৈশিষ্ট্য। শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন দেশেই তরুণরা এমনভাবে প্রতিবাদ করে। তাই আমাদের উচিত মাটির কাছাকাছি থেকে মানুষের কথা শোনা এবং কী ঘটছে তা বোঝার চেষ্টা করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow