শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, মুখ খুললেন দিলজিৎ

দীর্ঘ সময় নীরব থাকার পর অবশেষে ভারতের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেছেন, এ বক্তব্যের কারণে আবারও তাকে ‘দেশদ্রোহী’ তকমা শুনতে হতে পারে। ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’ সূত্রে এই তথ্য জানা গেছে। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন একদল শিক্ষার্থী। সোমবার সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা করেন তারা। তবে অনুমতি না থাকায় পথে তাদের বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন দিলজিৎ। তিনি লেখেন, ‘যা হয়েছে, তা একেবারেই ঠিক হয়নি। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আমি

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, মুখ খুললেন দিলজিৎ

দীর্ঘ সময় নীরব থাকার পর অবশেষে ভারতের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেছেন, এ বক্তব্যের কারণে আবারও তাকে ‘দেশদ্রোহী’ তকমা শুনতে হতে পারে। ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’ সূত্রে এই তথ্য জানা গেছে।

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন একদল শিক্ষার্থী। সোমবার সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা করেন তারা। তবে অনুমতি না থাকায় পথে তাদের বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।

এমন পরিস্থিতিতে নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন দিলজিৎ। তিনি লেখেন, ‘যা হয়েছে, তা একেবারেই ঠিক হয়নি। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, তাদের কথা শুনুন। মানুষের কণ্ঠই আসলে ঈশ্বরের কণ্ঠ।’

দিলজিৎ জানান, শুরুতে তিনি আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। কারণ তিনি নিজেকে একজন অভিনেতা হিসেবে দেখেন, রাজনৈতিক নেতা হিসেবে নয়। তাই শিক্ষামন্ত্রীকে ঘিরে চলা আন্দোলন নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনা তাকে আর চুপ থাকতে দেয়নি।

নিজের পোস্টে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সমর্থন করায় এবারও হয়তো তাকে ‘দেশদ্রোহী’ বলা হবে। অতীতের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই শিল্পী।

তার ভাষায়, “আমাকে আগেও বহুবার ‘দেশদ্রোহী’ বলা হয়েছে। এবারও হয়তো তাই বলা হবে। কৃষক আন্দোলনের সময় কৃষকদের পাশে দাঁড়ানোর কারণে নানা সমালোচনা, কটাক্ষ এবং আইনি জটিলতার মুখে পড়তে হয়েছিল। অনেক বিষয় নিয়ে এখনো কথা বলতে পারি না। তবে ঈশ্বর সবকিছু দেখছেন।”

এর আগে ভারতের কৃষক আন্দোলনের সময়ও সরব ভূমিকা পালন করেছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। সেই সময় তার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এবারও শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে সংসদ অভিযানের দিন রাজধানী দিল্লিতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যারিকেড বসানো হয় এবং জনসমাগম নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করা হয়। বিক্ষোভকারীরা সংসদ ভবনের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। অভিযোগ, এরপরই লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করা হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।

পরবর্তীতে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয় সরকার। একই সময়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দপ্তরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুরো ঘটনাকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow