শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কারের জন্য খুব শিগগির আনুষ্ঠানিকভাবে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, প্রশাসনকে দলীয়করণের প্রভাব থেকে বের করে আনতে সরকার কাজ করছে। কমিশন গঠনের আগে সংশ্লিষ্ট পর্যায়ের ‘ভূত’ পরিষ্কার করার প্রয়োজন রয়েছে। সোমবার (১৭ আগস্ট) সরকারের ১৮০ দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সরকার সেই অবস্থান থেকে সরে আসেনি। বরং সেই লক্ষ্যেই কাজ চলছে। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। জনপ্রশাসন উপদেষ্টা বলেন, আগের সরকারের ‘ধ্বজাবাহী’ কিছু ব্যক্তি এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছেন। তাদের চিহ্নিত করে সংশ্লিষ্ট জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘এমন কিছু করা যাবে না, যাতে দেশ ও জাতির ক্ষতি হয়। আমাদের প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, সেখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে।’

শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কারের জন্য খুব শিগগির আনুষ্ঠানিকভাবে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, প্রশাসনকে দলীয়করণের প্রভাব থেকে বের করে আনতে সরকার কাজ করছে। কমিশন গঠনের আগে সংশ্লিষ্ট পর্যায়ের ‘ভূত’ পরিষ্কার করার প্রয়োজন রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সরকারের ১৮০ দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সরকার সেই অবস্থান থেকে সরে আসেনি। বরং সেই লক্ষ্যেই কাজ চলছে। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, আগের সরকারের ‘ধ্বজাবাহী’ কিছু ব্যক্তি এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছেন। তাদের চিহ্নিত করে সংশ্লিষ্ট জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘এমন কিছু করা যাবে না, যাতে দেশ ও জাতির ক্ষতি হয়। আমাদের প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, সেখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে।’

জনপ্রশাসন সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময় একটি রিপোর্ট দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, সেটিও পর্যালোচনা করা হয়েছে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে।

কমিশন গঠনে কিছুটা বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘যে সংস্কার কমিশন আমরা করতে চাই, কিন্তু সেই সংস্কার কমিশনকে যারা সাপোর্ট করবে, সেখানে যদি ভূত থাকে, এগুলো ক্লিয়ার না করে করলে পরে ভালো কাজ হবে না। একটু সময় লাগছে, শিগগির হবে ইনশা আল্লাহ।’

তিনি আরও বলেন, প্রশাসন সংস্কারের ক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়।

এমইউ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow