শিগগিরই ইরান বিজয় উদযাপন করবে: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, শিগগিরই ইরান বিজয় উদযাপন করবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত স্থায়ীভাবে শেষ হোক, এমনভাবে যাতে ভবিষ্যতে কোনো শত্রু আবার হামলার সাহস না পায়। আরাঘচি স্পষ্ট করেছেন যে, ইরান কোনো বার্তা পাঠায়নি এবং যুদ্ধবিরতির আবেদনও করেনি। তিনি বলেন, “আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধের সমাপ্তি এমনভাবে হওয়া উচিত যাতে পুনরায় আগ্রাসনের চিন্তাও শত্রুদের মাথায় না আসে।” সিবিএস নিউজকেকে আগেই একই বক্তব্য জানিয়ে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি না চাওয়া মানে যুদ্ধ চাই—এমন নয়। বরং লক্ষ্য হলো হামলার পুনরাবৃত্তি রোধ করা। আরাঘচি বলেন, গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ইরানের বিরুদ্ধে হামলা চালায়, এবং জবাবে ইরান তাদের কৌশলগত ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। তিনি দাবি করেন, পূর্বের দফায় শত্রুদের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হয়েছিল, পরে তারা যুদ্ধবিরতির আবেদন করতে বাধ্য হয়। তিনি আরও উল্লেখ করেন, এই সংঘাতে ইসলামী বিপ্লবের নেতা আলি খামেনির মৃত্যু হয়েছে, যা তার দীর্ঘ সংগ্র

শিগগিরই ইরান বিজয় উদযাপন করবে: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, শিগগিরই ইরান বিজয় উদযাপন করবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত স্থায়ীভাবে শেষ হোক, এমনভাবে যাতে ভবিষ্যতে কোনো শত্রু আবার হামলার সাহস না পায়।

আরাঘচি স্পষ্ট করেছেন যে, ইরান কোনো বার্তা পাঠায়নি এবং যুদ্ধবিরতির আবেদনও করেনি। তিনি বলেন, “আমরা যুদ্ধ চাই না, তবে যুদ্ধের সমাপ্তি এমনভাবে হওয়া উচিত যাতে পুনরায় আগ্রাসনের চিন্তাও শত্রুদের মাথায় না আসে।”

সিবিএস নিউজকেকে আগেই একই বক্তব্য জানিয়ে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি না চাওয়া মানে যুদ্ধ চাই—এমন নয়। বরং লক্ষ্য হলো হামলার পুনরাবৃত্তি রোধ করা।

আরাঘচি বলেন, গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ইরানের বিরুদ্ধে হামলা চালায়, এবং জবাবে ইরান তাদের কৌশলগত ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। তিনি দাবি করেন, পূর্বের দফায় শত্রুদের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হয়েছিল, পরে তারা যুদ্ধবিরতির আবেদন করতে বাধ্য হয়।

তিনি আরও উল্লেখ করেন, এই সংঘাতে ইসলামী বিপ্লবের নেতা আলি খামেনির মৃত্যু হয়েছে, যা তার দীর্ঘ সংগ্রামের ‘সম্মানের পদক’ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া উচ্চপদস্থ কর্মকর্তাসহ অনেক সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের শুরু থেকে সময় কঠিন ছিল, তবে দেশের প্রতিরোধ ও পাল্টা আক্রমণ জাতির জন্য গর্বের। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালী এখনো খোলা আছে, তবে দেশের শত্রু ও আগ্রাসনে জড়িতদের জন্য এই পথ বন্ধ।

আরাগচির মতে, শত্রুরা ইতিমধ্যেই বুঝতে পেরেছে তারা কেমন জাতির মুখোমুখি হয়েছে—একটি জাতি যা নিজেদের রক্ষায় কোনো দ্বিধা করে না এবং প্রয়োজনে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow