শিগগিরই বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খোলা হবে: জেলা প্রশাসক

পর্যটকদের জন্য খুব শিগগির বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মো. সানিউল ফেরদৌস। সোমবার (১৪ জুলাই) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সানিউল ফেরদৌস বলেন, বান্দরবানের অসংখ্য জনগণ এ পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। আর পর্যটন শিল্প বন্ধ থাকায় অনেকেই এখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই ১৫ জুলাইয়ের পরে বড় ধরনের কোনো দুর্যোগের সম্ভাবনা না থাকলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আবার চালু হবে। তিনি আরও বলেন, এ দুর্যোগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এভাবে কাজ করলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিগগিরই বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খোলা হবে: জেলা প্রশাসক

পর্যটকদের জন্য খুব শিগগির বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মো. সানিউল ফেরদৌস।

সোমবার (১৪ জুলাই) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সানিউল ফেরদৌস বলেন, বান্দরবানের অসংখ্য জনগণ এ পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। আর পর্যটন শিল্প বন্ধ থাকায় অনেকেই এখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই ১৫ জুলাইয়ের পরে বড় ধরনের কোনো দুর্যোগের সম্ভাবনা না থাকলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আবার চালু হবে।

তিনি আরও বলেন, এ দুর্যোগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এভাবে কাজ করলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow