শিবগঞ্জে নতুন ইউনিয়ন ‘মীরবাড়ি’, সীমানা পুনর্গঠন আরও পাঁচটির

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সীমানা বিন্যাস ও পুনর্গঠনের মাধ্যমে ‘মীরবাড়ি’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার আরও পাঁচটি ইউনিয়ন পুনর্গঠন ও শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ করে গেজেট প্রকাশ করেছে সরকার। সোমবার (১৫ জুন) বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন অংশ কেটে নিয়ে নতুন ‘মীরবাড়ী’ ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। নতুন ইউনিয়ন গঠন এবং শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণের কারণে উপজেলার বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে। গেজেটের তথ্য অনুযায়ী, নতুন গঠিত মীরবাড়ি ইউনিয়ন পরিষদ ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তেয়াইল, গোরনা, ধামাহার, বাদলদিঘী, বেতগাড়ী, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুর—এই ১৫টি মৌজা নিয়ে গঠিত হয়েছে। নতুন এই ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন। অন্যদিকে, পুনর্গঠিত ইউনিয়নগুলোর মধ্যে ১০টি মৌজা নিয়ে পুনর্গঠন করা হয়েছে বিহার ইউনিয়ন পরিষদ। মৌজাগুলো হলো— সংসারদিঘী, দোবিলা, সোলাগাড়ী, নারায়ণশহর, ধামাহার, ভাসুবিহার, পারলক্ষিপুর, পনরটিকা, বিহার ও

শিবগঞ্জে নতুন ইউনিয়ন ‘মীরবাড়ি’, সীমানা পুনর্গঠন আরও পাঁচটির

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সীমানা বিন্যাস ও পুনর্গঠনের মাধ্যমে ‘মীরবাড়ি’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার আরও পাঁচটি ইউনিয়ন পুনর্গঠন ও শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ করে গেজেট প্রকাশ করেছে সরকার।

সোমবার (১৫ জুন) বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন অংশ কেটে নিয়ে নতুন ‘মীরবাড়ী’ ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। নতুন ইউনিয়ন গঠন এবং শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণের কারণে উপজেলার বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে।

গেজেটের তথ্য অনুযায়ী, নতুন গঠিত মীরবাড়ি ইউনিয়ন পরিষদ ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তেয়াইল, গোরনা, ধামাহার, বাদলদিঘী, বেতগাড়ী, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুর—এই ১৫টি মৌজা নিয়ে গঠিত হয়েছে। নতুন এই ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।

অন্যদিকে, পুনর্গঠিত ইউনিয়নগুলোর মধ্যে ১০টি মৌজা নিয়ে পুনর্গঠন করা হয়েছে বিহার ইউনিয়ন পরিষদ। মৌজাগুলো হলো— সংসারদিঘী, দোবিলা, সোলাগাড়ী, নারায়ণশহর, ধামাহার, ভাসুবিহার, পারলক্ষিপুর, পনরটিকা, বিহার ও আলীগ্রাম। এই ইউনিয়নের বর্তমান জনসংখ্যা ২১ হাজার ২১ জন।

নিশ্চিতপুর, কাটলাল, ছাতড়া, বিলহামলা, পঞ্চদাস, খাদইল, চকঝিনাহার, রাজারগাড়ী, জামুর, কামতারা, বড়াইল, দক্ষিণ বেলাই, ত্রিলোচন ও বেলভুজা—এই ১৪টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের জনসংখ্যা ২৩ হাজার ১৩ জন।

১৬টি মৌজা নিয়ে পুনর্গঠিত রায়নগর ইউনিয়ন পরিষদের বর্তমান জনসংখ্যা ৩০ হাজার ৭৫১ জন। মৌজাগুলো হলো— রায়নগর, দক্ষিণ কৃষ্ণপুর, করতকোলা, সুদামপুর, চন্ডিজান, নিমারপাড়া, চন্ডিহারা, অনন্তবালা, নাগরকান্দি, মহাস্থানগড়, কাজীপুর, ঘাগুরদুয়ার, দৌলতপুর, দক্ষিণ শ্যামপুর, সেকেন্দ্রাবাদ ও হাজরাবাড়ী।

এ ছাড়া কিচক ইউনিয়ন পরিষদ ১৮টি মৌজা নিয়ে পুনর্গঠন করা হয়েছে। মৌজাগুলো হলো— শালদহ, সোলাগাড়ী, আউশগাঁও, মহিষট্ট, চিলইল, ধারিয়া, গাংগইট, কারুন্ডা, উত্তর বেলাই, আপশন, পালিহার, কিচক, মাদারগাছি, গাড়িয়ারপাড়া, খামটা, পাতাইর, মাটিয়ান ও চল্লিশছত্র। এই ইউনিয়নের জনসংখ্যা ২৮ হাজার ৪৬৯ জন।

আটমুল ইউনিয়ন পরিষদ সাদুরিয়া, পুটখুর কাটগড়া, বড় বেলঘড়িয়া, পরমান্দপুর, কুড়াহার, আতাহার, নান্দুরা, আটমুল ও জগদিশ এই ৯টি প্রধান মৌজাসহ গেজেটে উল্লিখিত মোট ১০টি মৌজা নিয়ে পুনর্গঠিত হয়েছে। এই ইউনিয়নের বর্তমান জনসংখ্যা ২০ হাজার ৪২৩ জন।

এল.বি/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow