শিবপুরবাসীকে দিতে এসেছি, নেওয়ার জন্য নয় : মনজুর এলাহী

নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেছেন, শিবপুরবাসীকে দিতে এসেছি, কিছু নেওয়ার জন্য নয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার জয়নগর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে এ কথা বলেন।  জনগণের উদ্দেশে মনজুর এলাহী বলেন, শিবপুরবাসীর উন্নয়নই আমার লক্ষ্য। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ শিবপুর গড়তে চাই। আপনারা একদিন কষ্ট করে ধানের শীষ মার্কায় ভোট দিন, আমি আপনাদের জন্য পাঁচ বছর পাহারাদার হয়ে থাকব।  নির্বচনী প্রচারণার অংশ হিসেবে তিনি জয়নগর ইউনিয়নের কামরাব বাজার, দড়িপুড়া, সুজাতপুর, জয়নগর চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা করেন।  এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কাজল মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।  

শিবপুরবাসীকে দিতে এসেছি, নেওয়ার জন্য নয় : মনজুর এলাহী

নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেছেন, শিবপুরবাসীকে দিতে এসেছি, কিছু নেওয়ার জন্য নয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার জয়নগর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে এ কথা বলেন। 

জনগণের উদ্দেশে মনজুর এলাহী বলেন, শিবপুরবাসীর উন্নয়নই আমার লক্ষ্য। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ শিবপুর গড়তে চাই। আপনারা একদিন কষ্ট করে ধানের শীষ মার্কায় ভোট দিন, আমি আপনাদের জন্য পাঁচ বছর পাহারাদার হয়ে থাকব। 

নির্বচনী প্রচারণার অংশ হিসেবে তিনি জয়নগর ইউনিয়নের কামরাব বাজার, দড়িপুড়া, সুজাতপুর, জয়নগর চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা করেন। 

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কাজল মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow