শিবপুরের ২০ হাজার বেকারত্ব দূর করা হবে : মনজুর এলাহী
নরসিংদী-৩ শিবপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনজুর এলাহী বলেছেন, নির্বাচিত হলে শিবপুরের শিক্ষিত ২০ হাজার বেকারের বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এলাকার মানুষের চাহিদা অনুযায়ী সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে শিবপুরের সব উন্নয়ন করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শিবপুর পৌরসভার আড়ালী ঈদগাহ মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ঘুরে পথসভা ও গণসংযোগ করে ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। মনজুর এলাহী বলেন, বিগত ১৭ বছরে শিবপুরে তেমন উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে অবকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ও নিঃসংকোচে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি বিজয়ী হলে শিবপুরের সকল মানুষের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালে
নরসিংদী-৩ শিবপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনজুর এলাহী বলেছেন, নির্বাচিত হলে শিবপুরের শিক্ষিত ২০ হাজার বেকারের বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এলাকার মানুষের চাহিদা অনুযায়ী সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে শিবপুরের সব উন্নয়ন করা হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শিবপুর পৌরসভার আড়ালী ঈদগাহ মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ঘুরে পথসভা ও গণসংযোগ করে ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন।
মনজুর এলাহী বলেন, বিগত ১৭ বছরে শিবপুরে তেমন উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে অবকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়ন করবো ইনশাআল্লাহ।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ও নিঃসংকোচে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি বিজয়ী হলে শিবপুরের সকল মানুষের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মোল্লা, সদস্য সচিব আবেদ হাসান জজ মিয়া সহ উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।
What's Your Reaction?