শিল্পকলা একাডেমিতে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন
শিল্পকলা একাডেমিতে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চিফ হুইপ ও মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা।দুপুর বারোটায় শিল্পকলা একাডেমী মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা শুরু হয়। এতে সকল উপজেলা থেকে কৃষি প্রযুক্তি ও পুষ্টি সম্পর্কিত স্টল প্রদর্শন করা হয়। জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় চিফ হুইপ সংসদ সদস্য নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা এবং জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন এবং প্রদর্শনী দেখে কৃষি বিভাগকে ধন্যবাদ জানান প্রধান অতিথি। অনুষ্ঠানে ডি কে আই বি বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও কৃষি বিভা
শিল্পকলা একাডেমিতে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চিফ হুইপ ও মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা।
দুপুর বারোটায় শিল্পকলা একাডেমী মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা শুরু হয়। এতে সকল উপজেলা থেকে কৃষি প্রযুক্তি ও পুষ্টি সম্পর্কিত স্টল প্রদর্শন করা হয়। জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় চিফ হুইপ সংসদ সদস্য নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা এবং জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন এবং প্রদর্শনী দেখে কৃষি বিভাগকে ধন্যবাদ জানান প্রধান অতিথি। অনুষ্ঠানে ডি কে আই বি বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও কৃষি বিভাগের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
What's Your Reaction?