শিল্পী সমিতির নির্বাচনে কেন ভোট দিলেন না শাকিব খান? জানা গেল আসল কারণ

ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক শাকিব খান। গত শুক্রবার ৩ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে তার উপস্থিতি একটি বাড়তি আমেজ তৈরি করে নির্বাচনে। শিল্পী থেকে শুরু করে নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরাও আশায় বুক বেঁধে ছিলেন ভোট দিতে এফডিসিতে আসবেন শাকিব খান। শুধু তাই নয়, নির্বাচন উপলক্ষ্যে এফডিসি শাকিব আসবে আর তাকে এক নজর দেখতে এফডিসির গেইটের সামনে দাঁড়িয়ে ছিল হাজারো দর্শক। কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা হলেও, দেখা মেলেনি শাকিবের। আসেননি ভোট দিতে। পাশে দাড়াননি শিল্পীদের। কেন আসেননি শাকিব খান? কোথায় তিনি, নিজের ঘরের নির্বাচনে কেন অনুপস্থিত? যেই জায়গা থেকে তিনি উঠে এসে এতো তারকাখ্যাতি পেলেন, এখন তিনি কি সেই পুরোনো মাটিকে ভুলে গেলেন? অভিমান নাকি শত্রুতা? এ প্রশ্ন যখন মিডিয়াপাড়ায় ঘুরপাক খাচ্ছে, তখন জানা গেলো আসল কারণ?   ফুটবল ভক্ত শাকিব নাকি বিশ্বকাপের ফাইনাল দেখতে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। আর এ কারণেই শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি এই অভিনেতার। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, এফডিসি নির্বাচনের আগের দিন বৃহস্প্রতিবার রাতের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ কর

শিল্পী সমিতির নির্বাচনে কেন ভোট দিলেন না শাকিব খান? জানা গেল আসল কারণ
ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক শাকিব খান। গত শুক্রবার ৩ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে তার উপস্থিতি একটি বাড়তি আমেজ তৈরি করে নির্বাচনে। শিল্পী থেকে শুরু করে নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরাও আশায় বুক বেঁধে ছিলেন ভোট দিতে এফডিসিতে আসবেন শাকিব খান। শুধু তাই নয়, নির্বাচন উপলক্ষ্যে এফডিসি শাকিব আসবে আর তাকে এক নজর দেখতে এফডিসির গেইটের সামনে দাঁড়িয়ে ছিল হাজারো দর্শক। কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা হলেও, দেখা মেলেনি শাকিবের। আসেননি ভোট দিতে। পাশে দাড়াননি শিল্পীদের। কেন আসেননি শাকিব খান? কোথায় তিনি, নিজের ঘরের নির্বাচনে কেন অনুপস্থিত? যেই জায়গা থেকে তিনি উঠে এসে এতো তারকাখ্যাতি পেলেন, এখন তিনি কি সেই পুরোনো মাটিকে ভুলে গেলেন? অভিমান নাকি শত্রুতা? এ প্রশ্ন যখন মিডিয়াপাড়ায় ঘুরপাক খাচ্ছে, তখন জানা গেলো আসল কারণ?   ফুটবল ভক্ত শাকিব নাকি বিশ্বকাপের ফাইনাল দেখতে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। আর এ কারণেই শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি এই অভিনেতার। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, এফডিসি নির্বাচনের আগের দিন বৃহস্প্রতিবার রাতের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এই নায়ক। টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন তিনি। শুধু তাই নয়, ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থনের লড়াই যুদ্ধে এই তারকা আর্জেন্টিনাকে ভোট দিয়েই বসে আছে । তাই প্রিয় দলকে শিরোপা লড়াইয়ে দেখতে মুখিয়ে আছে শাকিব। আর প্রিয় নায়কের এমন ফুটবল উন্মাদনা দেখে ভক্ত-অনুরাগীরাও এখন মেতে উঠেছেন উল্লাসে। বিশ্বকাপ দেখার পাশাপাশি তার এই সফরের পেছনে অভিবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। শাকিব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় তাকে। সেই আইনি আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও এই সফরটি তার কাছে গুরুত্বপূর্ণ। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লাভ করেন শাকিব খান। তাই আইনি নিয়ম মেনেই প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য সেখানে যেতে হয় তাকে। ২০২৫ সালের আগস্টে শাকিব খান তার ছোট ছেলে শেহজাদ খান বীর এবং শবনম বুবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রে কোয়ালিটি টাইম কাটান। নিউইয়র্কের বিভিন্ন দর্শনীয় স্থানে তারা ঘুরে বেড়ান। বুবলী ও বীরের সাথে আমেরিকা সফর শেষ করে দেশে ফেরার পর শাকিব খান দেশে তার মেগা প্রজেক্টগুলোর শুটিং ও সিনেমার কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েন। এদিকে, এবার আমেরিকা থেকে ফিরে শাকিব দর্শকদের দারুণ সব কাজ উপহার দেবেন এমন প্রত্যাশায় ভক্তরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow