শিল্পী সমিতির নির্বাচনে নামাজের বিরতি, ভোট পড়েছে ১৮ শতাংশ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণে এক ঘণ্টার বিরতি চলছে। জুমার নামাজের জন্য দুপুর ১টা থেকে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিরতি শেষে দুপুর ২টা থেকে আবারও ভোটগ্রহণ শুরু হবে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানান, দুপুর ১টা পর্যন্ত মোট ১০২ জন শিল্পী ভোট দিয়েছেন। মোট ভোটার ৫৭৩ জন হওয়ায় এ পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৮ শতাংশ। আরও পড়ুন কেমন নেতৃত্ব চান, ভোট দিতে এসে জানালেন শহীদুজ্জামান সেলিম শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৯টার দিকে। এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন শিবা স
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণে এক ঘণ্টার বিরতি চলছে। জুমার নামাজের জন্য দুপুর ১টা থেকে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিরতি শেষে দুপুর ২টা থেকে আবারও ভোটগ্রহণ শুরু হবে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানান, দুপুর ১টা পর্যন্ত মোট ১০২ জন শিল্পী ভোট দিয়েছেন। মোট ভোটার ৫৭৩ জন হওয়ায় এ পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৮ শতাংশ।
শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৯টার দিকে।
এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী।
এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।
১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতেই ভোট গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আজই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটির ফলাফল।
এমআই/এলআইএ
What's Your Reaction?

