শিশু ইরার খুনির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে

সীতাকুণ্ডে ধর্ষণচেষ্টার পর গলাকেটে হত্যার শিকার শিশু ইরার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী। একইসঙ্গে ঘটনাটির দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর ইরার পরিবারের খোঁজখবর নিতে গিয়ে এমপি আসলাম চৌধুরী বলেন, এই মর্মান্তিক ঘটনায় জড়িত খুনিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। প্রশাসনকে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সীতাকুণ্ড উপজেলার বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে পাহাড়ের চূড়ায় গহিন জঙ্গলে সাত বছরের শিশু ইরাকে ধর্ষণচেষ্টার পর গলাকেটে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

শিশু ইরার খুনির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে

সীতাকুণ্ডে ধর্ষণচেষ্টার পর গলাকেটে হত্যার শিকার শিশু ইরার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী। একইসঙ্গে ঘটনাটির দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর ইরার পরিবারের খোঁজখবর নিতে গিয়ে এমপি আসলাম চৌধুরী বলেন, এই মর্মান্তিক ঘটনায় জড়িত খুনিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। প্রশাসনকে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শিশু ইরার খুনির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে

সীতাকুণ্ড উপজেলার বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে পাহাড়ের চূড়ায় গহিন জঙ্গলে সাত বছরের শিশু ইরাকে ধর্ষণচেষ্টার পর গলাকেটে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow