শিশু-কিশোরদের তুলিতে ফুটে উঠল বাংলার মানুষ ও প্রকৃতি

বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হয়েছে ‘এস এম সুলতান জন্মশতবার্ষিকী দোলন ছবি আঁকা উৎসব-২০২৬’। ১৪ আগস্ট বিকেল ৩টায় শিশুদের পত্রিকা দোলনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিশু-কিশোররা অংশ নেয়। রংতুলির মাধ্যমে তারা বাংলার মানুষ, মাটি, প্রকৃতি, গ্রামীণ জীবন, কৃষক ও শৈশবের নানা চিত্র তুলে ধরে। উৎসবে প্রধান অতিথি ছিলেন চিত্রশিল্পী ও লেখক বীর মুক্তিযোদ্ধা বীরেন সোম। বিশেষ অতিথি ছিলেন শিল্পী ও শিক্ষক এ এফ এম মনিরুজ্জামান শিপু এবং শিল্পী ও সংগঠক সুজন মাহাবুব। শুভেচ্ছা বক্তব্য দেন দোলনের সম্পাদক ও প্রকাশক কামাল মুস্তাফা। সভাপতিত্ব করেন অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আজাদ আবুল কালাম। আয়োজনে এস এম সুলতানের জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, এস এম সুলতানের শিল্পকর্মে বাংলার কৃষক, শ্রমজীবী মানুষ, প্রকৃতি ও গ্রামীণ জীবনের যে শক্তিশালী উপস্থিতি রয়েছে; তা বাংলাদেশের শিল্প-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর জন্মশতবার্ষিকীতে শিশু-কিশোরদের নিয়ে এমন আয়োজন নতুন প্রজন্মকে

শিশু-কিশোরদের তুলিতে ফুটে উঠল বাংলার মানুষ ও প্রকৃতি

বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হয়েছে ‘এস এম সুলতান জন্মশতবার্ষিকী দোলন ছবি আঁকা উৎসব-২০২৬’। ১৪ আগস্ট বিকেল ৩টায় শিশুদের পত্রিকা দোলনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিশু-কিশোররা অংশ নেয়। রংতুলির মাধ্যমে তারা বাংলার মানুষ, মাটি, প্রকৃতি, গ্রামীণ জীবন, কৃষক ও শৈশবের নানা চিত্র তুলে ধরে।

উৎসবে প্রধান অতিথি ছিলেন চিত্রশিল্পী ও লেখক বীর মুক্তিযোদ্ধা বীরেন সোম। বিশেষ অতিথি ছিলেন শিল্পী ও শিক্ষক এ এফ এম মনিরুজ্জামান শিপু এবং শিল্পী ও সংগঠক সুজন মাহাবুব। শুভেচ্ছা বক্তব্য দেন দোলনের সম্পাদক ও প্রকাশক কামাল মুস্তাফা। সভাপতিত্ব করেন অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আজাদ আবুল কালাম।

sultan

আয়োজনে এস এম সুলতানের জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, এস এম সুলতানের শিল্পকর্মে বাংলার কৃষক, শ্রমজীবী মানুষ, প্রকৃতি ও গ্রামীণ জীবনের যে শক্তিশালী উপস্থিতি রয়েছে; তা বাংলাদেশের শিল্প-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর জন্মশতবার্ষিকীতে শিশু-কিশোরদের নিয়ে এমন আয়োজন নতুন প্রজন্মকে তাঁর শিল্পভাবনার সঙ্গে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল বিশেষ বায়োস্কোপ প্রদর্শনী। এতে বাংলার গ্রামীণ জীবন, কৃষক, জেলে, নৌকা, গ্রামীণ মেলা এবং ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার দৃশ্য তুলে ধরা হয়। পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনাও।

dolon

দোলনের সম্পাদক ও প্রকাশক কামাল মুস্তাফা বলেন, ‌‘এস এম সুলতান ছিলেন বাংলার মানুষ ও মাটির শিল্পী। তাঁর জন্মশতবার্ষিকীতে শিশুদের নিয়ে এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে তাঁর শিল্পভাবনা ও বাংলাদেশের শিল্প-ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আমরা চাই, শিশুরা রংতুলির মাধ্যমে নিজেদের দেখা বাংলাদেশকে তুলে ধরুক।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow