শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে ১৩ বছরের এক শিশুকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ রিফাত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল চট্টগ্রামের হাটহাজারী থানার শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোহাম্মদ রিফাত নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চৌধুরী গ্রাম এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার শিকারপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গত ১৪ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নে সড়ক থেকে ১৩ বছরের এক শিশুকে ফুসলিয়ে অপহরণ করা হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে মঙ্গলবার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্যের নেতৃত্বে চট্টগ্রামের হাটহাজারী থানার শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে প্রধান অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরণের পর শিশুটিকে

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরণের পর শিশুটিকে ওই ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়েছিল এবং জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।