শিশু ধর্ষণ মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১২ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় চারনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের বিচারক মো. মমিনুল ইসলাম এ রায় দেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-বরগুনার সোনাখালী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. রাসেল (৩৬), ভোলার চরফ্যাশন এলাকার আজগর মাঝির ছেলে মো. আল আমিন (৩৫), পটুয়াখালী নন্দীপাড়া এলাকার ইউসুফের ছেলে মো. মামুন (৪২) ও একই এলাকার আল আমিনের স্ত্রী জোসনা বেগম (৩১)। তাদের মধ্যে মো. রাসেল ছাড়া বাকী সব আসামি পলাতক রয়েছে। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, ২০২৩ সালের ১ এপ্রিল আসামিরা সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ভুক্তভোগী ১২ বছরের শিশুকে আটকে রেখে পাঁচ টাকা মুক্তিপণ দাবি করে। পররে ওই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচারকি কার্যক্রম শেষে আদালত এ রায় দেন। মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এএসএম

শিশু ধর্ষণ মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১২ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় চারনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের বিচারক মো. মমিনুল ইসলাম এ রায় দেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-বরগুনার সোনাখালী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. রাসেল (৩৬), ভোলার চরফ্যাশন এলাকার আজগর মাঝির ছেলে মো. আল আমিন (৩৫), পটুয়াখালী নন্দীপাড়া এলাকার ইউসুফের ছেলে মো. মামুন (৪২) ও একই এলাকার আল আমিনের স্ত্রী জোসনা বেগম (৩১)। তাদের মধ্যে মো. রাসেল ছাড়া বাকী সব আসামি পলাতক রয়েছে।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, ২০২৩ সালের ১ এপ্রিল আসামিরা সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ভুক্তভোগী ১২ বছরের শিশুকে আটকে রেখে পাঁচ টাকা মুক্তিপণ দাবি করে। পররে ওই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলার বিচারকি কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow