শিশু রাতুল ও বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

রাজধানীর খিলগাঁওয়ের শিশু রাতুল ও আগারগাঁওয়ের বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই দুইজনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খোঁজ-খবর নেওয়া হয়। এর আগে ‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশু রাতুলের পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বৃদ্ধা শাহানুরকে অর্থসহায়তা দেওয়া হয়/ছবি সংগৃহীত বৃহস্পতিবার খিলগাঁওয়ের শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় রাতুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক। এদিন শিশু রাতুলের অসুস্থ বাবা মোহাম্মদ রাব্বিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি প্রতিনিধিদলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানিবিক্রেতা শাহানুর বেগমের সার্বিক খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন– সংগঠনের সদস

শিশু রাতুল ও বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

রাজধানীর খিলগাঁওয়ের শিশু রাতুল ও আগারগাঁওয়ের বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই দুইজনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খোঁজ-খবর নেওয়া হয়।

এর আগে ‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়।

পরে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশু রাতুলের পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন তিনি।

jagonews24প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বৃদ্ধা শাহানুরকে অর্থসহায়তা দেওয়া হয়/ছবি সংগৃহীত

বৃহস্পতিবার খিলগাঁওয়ের শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় রাতুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক।

এদিন শিশু রাতুলের অসুস্থ বাবা মোহাম্মদ রাব্বিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় ‘আমরা বিএনপি পরিবার’।

পাশাপাশি প্রতিনিধিদলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানিবিক্রেতা শাহানুর বেগমের সার্বিক খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন– সংগঠনের সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. মেসবাউল আলম, মশিউর রহমান ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ।

কেএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow