শিশুকে ধর্ষণ: অভিযুক্তের ফাঁসির দাবিতে মিরপুর-১০ অবরোধ
রাজধানীর মিরপুরের ঝুটপট্টি এলাকায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে মিরপুর-১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এ কারণে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। শনিবার (৪ জুলাই) বিকেলে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রান তালুকদার জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে কাজ করে। অবরোধকারীরা ১০ থেকে ১৫ মিনিট সড়ক অবরোধ করেন। এরপর তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। টিটি/এমআইএইচএস
রাজধানীর মিরপুরের ঝুটপট্টি এলাকায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে মিরপুর-১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এ কারণে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
শনিবার (৪ জুলাই) বিকেলে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রান তালুকদার জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে কাজ করে। অবরোধকারীরা ১০ থেকে ১৫ মিনিট সড়ক অবরোধ করেন। এরপর তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
টিটি/এমআইএইচএস
What's Your Reaction?