শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরতে গিয়ে তোপের মুখে পুলিশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত হিমেলকে (২১) আটক করতে গিয়ে তোপের মুখে পড়তে হয়েছে পুলিশের। বুধবার (১০ জুন) সন্ধ্যার পর (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত যুবক উভয়ে ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম মন্ডলের বাড়ির ভাড়াটিয়া। বিকেলে শিশুটি নিজ বাসার বাহিরে বের হওয়া পর দীর্ঘক্ষণ বাবা-মা তাকে খুঁজে পাচ্ছিলো না। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার সময়ে শিশুটি হঠাৎ উলঙ্গ অবস্থায় নিজ বাসার দিকে দৌড়ে আসেন। এরপর শিশুটি তার বাবা-মার কাছে বিস্তারিত বললে তারা অভিযুক্তের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযুক্তকে ধরতে ওই বাসায় গেলে অভিযুক্তের স্বজনরা ও মানুষজন জড়ো করে পুলিশের ওপর হামলা চালিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে আটক করতে গেলে অভিযুক্তদের স্বজনরা আমাদের ওপর হামলা করার প
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত হিমেলকে (২১) আটক করতে গিয়ে তোপের মুখে পড়তে হয়েছে পুলিশের।
বুধবার (১০ জুন) সন্ধ্যার পর (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত যুবক উভয়ে ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম মন্ডলের বাড়ির ভাড়াটিয়া। বিকেলে শিশুটি নিজ বাসার বাহিরে বের হওয়া পর দীর্ঘক্ষণ বাবা-মা তাকে খুঁজে পাচ্ছিলো না। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার সময়ে শিশুটি হঠাৎ উলঙ্গ অবস্থায় নিজ বাসার দিকে দৌড়ে আসেন। এরপর শিশুটি তার বাবা-মার কাছে বিস্তারিত বললে তারা অভিযুক্তের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযুক্তকে ধরতে ওই বাসায় গেলে অভিযুক্তের স্বজনরা ও মানুষজন জড়ো করে পুলিশের ওপর হামলা চালিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে আটক করতে গেলে অভিযুক্তদের স্বজনরা আমাদের ওপর হামলা করার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু আমাদের অতিরিক্ত পুলিশ সদস্য থাকার সুবাদে হামলা করতে সক্ষম হয়নি। আমাদের কোনো পুলিশ সদস্য আহত হননি। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হবে।
মো.আকাশ/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?