শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রমজান মোড়ল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে চট্টগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তার রমজান মোড়ল (৬১) ফকিরহাট উপজেলার কামটা গ্রামের মৃত আ. মজিদ মোড়ল পাচুর ছেলে।  পুলিশ জানায়, গত বছরের ৩০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাটের ৯ বছরের এক শিশুকে বাড়িতে একা রেখে পরিবারের সদস্যরা বাইরে যান। শিশুটি পাশের বাড়ির অন্য শিশুদের সাথে খেলছিল। এসময় সময় রমজান মোড়ল শিশুকে বাড়ি ডেকে নিয়ে যান। এরপর শিশুটিকে বাড়ির গোয়াল ঘরে নিয়ে ধারালো অস্ত্রের (হাঁসুয়া) ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় শিশুটি চিৎকার দিলে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে এলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মো. রমজান মোড়লকে আসামি করে নারী শিশু নির্যাতন দমন আইন-৯ এর (১) ধারায় ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে সে পলাতক ছিল। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি রমজান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার (৭ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে বা

শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
বাগেরহাটের ফকিরহাটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রমজান মোড়ল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে চট্টগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তার রমজান মোড়ল (৬১) ফকিরহাট উপজেলার কামটা গ্রামের মৃত আ. মজিদ মোড়ল পাচুর ছেলে।  পুলিশ জানায়, গত বছরের ৩০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাটের ৯ বছরের এক শিশুকে বাড়িতে একা রেখে পরিবারের সদস্যরা বাইরে যান। শিশুটি পাশের বাড়ির অন্য শিশুদের সাথে খেলছিল। এসময় সময় রমজান মোড়ল শিশুকে বাড়ি ডেকে নিয়ে যান। এরপর শিশুটিকে বাড়ির গোয়াল ঘরে নিয়ে ধারালো অস্ত্রের (হাঁসুয়া) ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় শিশুটি চিৎকার দিলে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে এলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মো. রমজান মোড়লকে আসামি করে নারী শিশু নির্যাতন দমন আইন-৯ এর (১) ধারায় ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে সে পলাতক ছিল। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি রমজান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার (৭ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow