শিশুকে হত্যার দায়ে আরেক শিশুর ১০ বছরের আটক আদেশ

নেত্রকোনার কলমাকান্দায় ছয় বছরের শিশু সাইফ খান সালমানকে হত্যার দায়ে আরেক শিশু তানিয়া আক্তারকে ১০ বছরের আটক আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ ড. একেএম এমদাদুল হক এই রায় দেন। এসময় শিশু তানিয়া আক্তার আদালতে উপস্থিত ছিলেন না। রায়ের বিষয়টি আদালতের পিপি অ্যাডভোকেট নূরুল কবীর রুবেল নিশ্চিত করেছেন। আটক আদেশপ্রাপ্ত শিশু তানিয়া আক্তার কলমাকান্দা থানার কৈলাটি ইউনিয়নের কনুরা গ্রামে মো. আব্দুর রহমানের মেয়ে। অপরদিকে মারা যাওয়া শিশু একই গ্রামের মো. আইনুল হকের ছেলে। আদালত সূত্র ও মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ২৫ আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় লিলুয়ার বিলে শিশু সাইফ খান সালমানকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রাখে প্রতিপক্ষের শিশু তানিয়া আক্তার। ঘটনার পরদিন বিকেলে স্থানীয়রা মাছ ধরতে গেলে শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন ২৬ আগস্ট নিহত শিশু সালমানের বাবা আইনুল হক বাদি হয়ে শিশু তানিয়া আক্তারসহ তিন জনকে আসামি করে কল

শিশুকে হত্যার দায়ে আরেক শিশুর ১০ বছরের আটক আদেশ

নেত্রকোনার কলমাকান্দায় ছয় বছরের শিশু সাইফ খান সালমানকে হত্যার দায়ে আরেক শিশু তানিয়া আক্তারকে ১০ বছরের আটক আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ ড. একেএম এমদাদুল হক এই রায় দেন। এসময় শিশু তানিয়া আক্তার আদালতে উপস্থিত ছিলেন না। রায়ের বিষয়টি আদালতের পিপি অ্যাডভোকেট নূরুল কবীর রুবেল নিশ্চিত করেছেন।

আটক আদেশপ্রাপ্ত শিশু তানিয়া আক্তার কলমাকান্দা থানার কৈলাটি ইউনিয়নের কনুরা গ্রামে মো. আব্দুর রহমানের মেয়ে। অপরদিকে মারা যাওয়া শিশু একই গ্রামের মো. আইনুল হকের ছেলে।

আদালত সূত্র ও মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ২৫ আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় লিলুয়ার বিলে শিশু সাইফ খান সালমানকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রাখে প্রতিপক্ষের শিশু তানিয়া আক্তার। ঘটনার পরদিন বিকেলে স্থানীয়রা মাছ ধরতে গেলে শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় পরদিন ২৬ আগস্ট নিহত শিশু সালমানের বাবা আইনুল হক বাদি হয়ে শিশু তানিয়া আক্তারসহ তিন জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২২ সালের ২৩ মার্চ আদালতে তানিয়া আক্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ঘটনার পর আদালতে শিশু তানিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে তানিয়াকে ১০ বছরের আটক আদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করে এই আদেশ দেন।

এইচ এম কামাল/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow