শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী
শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে সপরিবারে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে পৌঁছান। বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে। শিকড় চিলড্রেন্স থিয়েটারের প্রযোজনায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত সিনেপ্লেক্সে সিনেমা দেখেন প্রধানমন্ত্রী। কেএইচ/একিউএফ
শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে সপরিবারে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে পৌঁছান।
বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে।
শিকড় চিলড্রেন্স থিয়েটারের প্রযোজনায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।
এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত সিনেপ্লেক্সে সিনেমা দেখেন প্রধানমন্ত্রী।
কেএইচ/একিউএফ
What's Your Reaction?