শিশুদের আইসক্রিম তৈরিতে টেক্সটাইলের রং ব্যবহার, কারখানাকে জরিমানা
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একাধিক অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা সদরের দেবীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার অধিদপ্তর সূত্র জানায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ দেবীগঞ্জ বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের জন্য আইসক্রিম তৈরি এবং খাবারে ব্যবহারের অনুপযুক্ত ক্ষতিকর টেক্সটাইলের রং মেশানোর সময় হাতেনাতে প্রমাণ মেলায় ‘শুভ আইসক্রিম’ নামের একটি কারখানাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ ও হালনাগাদ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় ‘আকাশ স্টোর’কে ১ হাজার ৫০০ টাকা এবং দোকানে মূল্য তালিকা না ঝোলানো ও নোংরা পরিবেশে মুরগির মাংস বিক্রির দায়ে ‘ভাই ভাই পোলট্রি ফার্ম’কে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক। দেবীগঞ্জ থানা পুলিশের এক
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একাধিক অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা সদরের দেবীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার অধিদপ্তর সূত্র জানায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ দেবীগঞ্জ বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের জন্য আইসক্রিম তৈরি এবং খাবারে ব্যবহারের অনুপযুক্ত ক্ষতিকর টেক্সটাইলের রং মেশানোর সময় হাতেনাতে প্রমাণ মেলায় ‘শুভ আইসক্রিম’ নামের একটি কারখানাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বৈধ ও হালনাগাদ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় ‘আকাশ স্টোর’কে ১ হাজার ৫০০ টাকা এবং দোকানে মূল্য তালিকা না ঝোলানো ও নোংরা পরিবেশে মুরগির মাংস বিক্রির দায়ে ‘ভাই ভাই পোলট্রি ফার্ম’কে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক। দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল এ সময় শান্তিশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা বলেন, আইন অমান্য করায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই সচেতনতামূলক ও শাস্তিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সফিকুল আলম/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?