শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, হাম একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। শিশুদের ক্ষেত্রে এর জটিলতা অনেক বেশি দেখা যায়। তবে টিকার মাধ্যমে এই রোগ প্রতিরোধ অত্যন্ত কার্যকর। যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, সেখানে এরইমধ্যে টিকাদান শুরু হয়েছে; পর্যায়ক্রমে বাকি এলাকাতেও এই কর্মসূচি চলবে। এতে কোনো শিশু বাদ যাবে না। রোববার (০৫ এপ্রিল) সকালে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব বিবেচনায় দ্রুত সংক্রমণ রোধে পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। ড. এম এ মুহিত জানান, প্রথম পর্যায়ে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকাদান শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, বরিশালসহ অন্যান্য সিটি করপোরেশনেও এই কর্মসূচি শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, হাম একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। শিশুদের ক্ষেত্রে এর জটিলতা অনেক বেশি দেখা যায়। তবে টিকার মাধ্যমে এই রোগ প্রতিরোধ অত্যন্ত কার্যকর। যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, সেখানে এরইমধ্যে টিকাদান শুরু হয়েছে; পর্যায়ক্রমে বাকি এলাকাতেও এই কর্মসূচি চলবে। এতে কোনো শিশু বাদ যাবে না।

রোববার (০৫ এপ্রিল) সকালে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব বিবেচনায় দ্রুত সংক্রমণ রোধে পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

ড. এম এ মুহিত জানান, প্রথম পর্যায়ে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকাদান শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, বরিশালসহ অন্যান্য সিটি করপোরেশনেও এই কর্মসূচি শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মিস ইমানুয়েল এব্রিওক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়ালসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসইউজে/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow