শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

দেশের ওপর দিয়ে আরও একবার দাপট দেখাতে আসছে শীত। আজ রাত থেকেই দেশের বড় অংশজুড়ে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগসহ বেশ কিছু জেলায় শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, আজ রাত থেকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের আমেজ প্রকট হবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জে কনকনে শীত অনুভূত হতে পারে। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও খুলনা এবং মধ্যাঞ্চলের ফরিদপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জেও তাপমাত্রা কমবে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও খাগড়াছড়িতেও শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিডব্লিউওটি জানায়, এসব জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে। আবহাওয়া পরিস্থিতি আরও অনুকূলে থাকলে দু-একটি জেলায় তাপমাত

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

দেশের ওপর দিয়ে আরও একবার দাপট দেখাতে আসছে শীত। আজ রাত থেকেই দেশের বড় অংশজুড়ে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে পারে।

বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগসহ বেশ কিছু জেলায় শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, আজ রাত থেকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের আমেজ প্রকট হবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জে কনকনে শীত অনুভূত হতে পারে।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও খুলনা এবং মধ্যাঞ্চলের ফরিদপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জেও তাপমাত্রা কমবে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও খাগড়াছড়িতেও শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি জানায়, এসব জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে। আবহাওয়া পরিস্থিতি আরও অনুকূলে থাকলে দু-একটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সেই সঙ্গে রাতের বেলা হাড়কাঁপুনি শীত থাকলেও দিনের চিত্র হবে ভিন্ন। এ সময় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি থাকায় সূর্যের প্রখরতা পাওয়া যাবে। ফলে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এবং সারা দিন কুয়াশাবেল্ট সক্রিয় থাকার সম্ভাবনা নেই।

তবে নদী অববাহিকা ও কিছু জেলায় ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে, যা রোদ ওঠার সঙ্গে সঙ্গেই কেটে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow