শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন ডা. শফিকুর রহমান

ঝালকাঠির ঐতিহ্য শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় এ ঘটনা ঘটে।  ডা. শফিকুর রহমান পাটি উপহার প্রদানকারীদের সাথে কুশল বিনিময় করেন। এর আগে তিনি দুপুর সাড়ে ১২ টার দিকে ঝালকাঠি থানার মাঠে হেলিকপ্টার যোগে আসেন। পরে বালক বিদ্যালয় মাঠে এসে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, ঝালকাঠি-২ আসনের শেখ নেয়ামুল করিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ অনেকে।  

শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন ডা. শফিকুর রহমান

ঝালকাঠির ঐতিহ্য শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় এ ঘটনা ঘটে। 

ডা. শফিকুর রহমান পাটি উপহার প্রদানকারীদের সাথে কুশল বিনিময় করেন। এর আগে তিনি দুপুর সাড়ে ১২ টার দিকে ঝালকাঠি থানার মাঠে হেলিকপ্টার যোগে আসেন। পরে বালক বিদ্যালয় মাঠে এসে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এছাড়াও জনসভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, ঝালকাঠি-২ আসনের শেখ নেয়ামুল করিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ অনেকে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow