শীতলক্ষ্যায় টহলে গিয়ে নৌ-পুলিশ সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের ধাক্কায় নৌ-পুলিশের নৌযান উল্টে গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে এক নৌ-পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদী এলাকায় রাত্রিকালীন নৌ টহল চলাকালে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মো. মহসিন সরদার (৪৩) বাগেরহাট জেলা থেকে নৌ-পুলিশে সংযুক্ত ছিলেন। তার বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর এলাকায়। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তিনি বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার ছেলে সিয়াম (১৪) এবং মেয়ে নিশিথা আক্তার মুন্নি (১৯)। নৌ-পুলিশ সূত্রে জানা যায়, কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেনের নেতৃত্বে একটি টহল দল রাত্রিকালীন টহল পরিচালনা করছিল। এসময় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে টহল নৌযানটির সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে নৌযানটি উল্টে যায়। ঘটনার পর টহল টিমের সদস্যরা সাঁতরে পাশের আরেকটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পান। তবে সংঘর্ষে কনস্টেবল মো. মহসিন গুর

শীতলক্ষ্যায় টহলে গিয়ে নৌ-পুলিশ সদস্যের মৃত্যু

নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের ধাক্কায় নৌ-পুলিশের নৌযান উল্টে গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে এক নৌ-পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদী এলাকায় রাত্রিকালীন নৌ টহল চলাকালে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. মহসিন সরদার (৪৩) বাগেরহাট জেলা থেকে নৌ-পুলিশে সংযুক্ত ছিলেন। তার বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর এলাকায়। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তিনি বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার ছেলে সিয়াম (১৪) এবং মেয়ে নিশিথা আক্তার মুন্নি (১৯)।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেনের নেতৃত্বে একটি টহল দল রাত্রিকালীন টহল পরিচালনা করছিল। এসময় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে টহল নৌযানটির সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে নৌযানটি উল্টে যায়।

ঘটনার পর টহল টিমের সদস্যরা সাঁতরে পাশের আরেকটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পান। তবে সংঘর্ষে কনস্টেবল মো. মহসিন গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান খান বলেন, রাতে অবৈধভাবে বাল্কহেডগুলো নদীতে চলাচল করে। এ সময় অন্ধকারে টহলরত নৌ-পুলিশের বোটের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ ঘটে। এতে একজন কনস্টেবল গুরুতর আহত হয়ে মারা যান। তবে বাল্কহেডটিকে শনাক্ত করা যায়নি। 

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow