শীর্ষ নেতাদের মৃত্যুর পর এখন ইরান চালাচ্ছেন যারা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, অন্যান্য শীর্ষ পর্যায়ের ব্যক্তি ও ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডসের শীর্ষ কমান্ডাররা যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তবু ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে দেশটির ইসলামি শাসনব্যবস্থা এখনো কৌশলগতভাবে পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বজায় রেখেছে। ১৯৭৯ সালের বিপ্লব থেকে জন্ম নেওয়া ইসলামিক প্রজাতন্ত্র একটি জটিল ক্ষমতার কাঠামো তৈরি করেছে, যেখানে স্তর স্তরে দার্শনিক ব্যবস্থার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলো সাজানো রয়েছে, শুধু কয়েকজন ব্যক্তির ওপর নির্ভর করে নয়।