শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী
দলের শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর নারীবিষয়ক সেক্রেটারি নুরুন্নেছা সিদ্দিকা। তিনি বলেছেন, ‘ইসলামী জীবনবিধান মোতাবেক নারী শীর্ষ পদে আসতে পারে না। প্রধান হওয়া গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে নারীর অধিকার রক্ষা হচ্ছে কি না।’ রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিগত সরকারপ্রধানদের সমালোচনা করে নুরুন্নেছা সিদ্দিকা বলেন, ‘দেশে দীর্ঘ সময়ে ক্ষমতায় থেকেও নারী প্রধানমন্ত্রীরা নারীর অধিকার রক্ষা করতে পারেননি।’ ভোটের প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হচ্ছেন, এমন অভিযোগ নিয়ে রোববার নির্বাচন কমিশনে যায় জামায়াতের মহিলা উইং। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আন্তরিকভাবে তাদের অভিযোগ শোনেন। অভিযোগে জামায়াতের পলিটিক্যাল এ্যাফেয়ার্স প্রধান হাবিবা আখতার চৌধুরী বলেন, ‘এই প্রথম জামায়াতের মহিলা উইং থেকে এসেছি। ভোটের প্রচার করতে গিয়ে মা-বোনদের ওপর হামলা হচ্ছে। বোনদের প্রতিহত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে।’ তিনি বলেন, ‘জামায়াতে ৪৩ শতাংশ মহিলা নেতৃত্ব আছে। জামায়াত নারীদের সম্মান করে। কিছু মহল নারীদের জামায়
দলের শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর নারীবিষয়ক সেক্রেটারি নুরুন্নেছা সিদ্দিকা। তিনি বলেছেন, ‘ইসলামী জীবনবিধান মোতাবেক নারী শীর্ষ পদে আসতে পারে না। প্রধান হওয়া গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে নারীর অধিকার রক্ষা হচ্ছে কি না।’
রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারপ্রধানদের সমালোচনা করে নুরুন্নেছা সিদ্দিকা বলেন, ‘দেশে দীর্ঘ সময়ে ক্ষমতায় থেকেও নারী প্রধানমন্ত্রীরা নারীর অধিকার রক্ষা করতে পারেননি।’
ভোটের প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হচ্ছেন, এমন অভিযোগ নিয়ে রোববার নির্বাচন কমিশনে যায় জামায়াতের মহিলা উইং। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আন্তরিকভাবে তাদের অভিযোগ শোনেন।
অভিযোগে জামায়াতের পলিটিক্যাল এ্যাফেয়ার্স প্রধান হাবিবা আখতার চৌধুরী বলেন, ‘এই প্রথম জামায়াতের মহিলা উইং থেকে এসেছি। ভোটের প্রচার করতে গিয়ে মা-বোনদের ওপর হামলা হচ্ছে। বোনদের প্রতিহত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে।’
তিনি বলেন, ‘জামায়াতে ৪৩ শতাংশ মহিলা নেতৃত্ব আছে। জামায়াত নারীদের সম্মান করে। কিছু মহল নারীদের জামায়াতে থাকাটা পছন্দ করছে না। এ কারণেই তারা হামলা করছে। দেশের অর্ধেক ভোটার নারীদের বিভ্রান্ত করতেই নারী কর্মীদের ওপর এই হামলা। দলের শীর্ষ নেতৃত্বে নারী আছে জামায়াতে।’
What's Your Reaction?