শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ২ সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শহিদুল ইসলাম বুইশ্যার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- মো. নাঈম ইসলাম সাকিব (২৬) ও মো. রাহাত (২৪)। চান্দগাঁও থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, চান্দগাঁও থানার অভিযানে শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সহযোগী হিসেবে উল্লেখ করা নাঈম ইসলাম সাকিব ও রাহাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈম ইসলাম সাকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় পৃথক তিনটি মামলা রয়েছে। অন্যদিকে, গ্রেপ্তার মো. রাহাতের বিরুদ্ধেও চান্দগাঁও থানায় ২০২২ সালে দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা দায়ের হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় করা মামলায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow