শুঁটকির প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা, গ্রেফতার ১

যশোরে ডিবির অভিযানে শুঁটকি মাছের প্যাকেট থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে যশোর ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান এবং এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করে। জানা গেছে, হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে। যশোর ডিবি পুলিশের ওসি সুজন কুমার মণ্ডল জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম যশোর-নড়াইল মহাসড়কের যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এসময় বাসের যাত্রী হযরত আলী কাছে থাকা একটি শুঁটকির প্যাকেটে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মিলন রহমান/এনএইচআর/জেআইএম

শুঁটকির প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা, গ্রেফতার ১

যশোরে ডিবির অভিযানে শুঁটকি মাছের প্যাকেট থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে যশোর ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান এবং এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

জানা গেছে, হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।

যশোর ডিবি পুলিশের ওসি সুজন কুমার মণ্ডল জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম যশোর-নড়াইল মহাসড়কের যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এসময় বাসের যাত্রী হযরত আলী কাছে থাকা একটি শুঁটকির প্যাকেটে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মিলন রহমান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow