শুক্রবার কলরবের বর্ষাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইশকের মেহফিল’

রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরবের বর্ষাকালীন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইশকের মেহফিল’। শুক্রবার (২২ মে) ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে কলরব শিল্পীদের পরিবেশনায় হামদ, নাত, মরমি, দেশাত্মবোধকসহ জনপ্রিয় বিভিন্ন সংগীত পরিবেশিত হবে। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের বিশেষ ডিসপ্লেও উপস্থাপন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলরবের প্রধান পরিচালক হাজি রশিদ আহমাদ ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা গাজী আতাউর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, পীরজাদা সাইদ উদ্দিন হানজালা, মুফতি শফিকুল ইসলাম এবং তরুণ আলেম মুফতি রেজাউল করিম আবরারসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ। অনুষ্ঠা

শুক্রবার কলরবের বর্ষাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইশকের মেহফিল’

রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরবের বর্ষাকালীন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ইশকের মেহফিল’। শুক্রবার (২২ মে) ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে কলরব শিল্পীদের পরিবেশনায় হামদ, নাত, মরমি, দেশাত্মবোধকসহ জনপ্রিয় বিভিন্ন সংগীত পরিবেশিত হবে। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের বিশেষ ডিসপ্লেও উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলরবের প্রধান পরিচালক হাজি রশিদ আহমাদ ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা গাজী আতাউর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, পীরজাদা সাইদ উদ্দিন হানজালা, মুফতি শফিকুল ইসলাম এবং তরুণ আলেম মুফতি রেজাউল করিম আবরারসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘ইশকের মেহফিলের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন, আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি সংগীতপ্রেমীরা অত্যন্ত সুন্দর ও উপভোগ্য একটি আয়োজন উপহার পাবেন।’

এদিকে আয়োজকদের পক্ষ থেকে সংগীতপ্রেমী ও সর্বস্তরের দর্শক-শ্রোতাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow