শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

লিকেজ মেরামতের লক্ষ্যে রাজধানীর কয়েকটি এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শুক্রবার (১৭ এপ্রিল)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভাল্ব পরিবর্তন কাজ করা হবে। এ জন্য ডেমরা থানাধীন সব এলাকা এবং সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর, নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  এ ছাড়া ওইসব এলাকায় গ‍্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বার্তায় জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow