শুটিং নয়, উত্তরার শপিং মলে হুলস্থুল কেনাকাটায় ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম!

পর্দার ‘কাবিলা’ কিংবা ‘হাবু ভাই’রা যখন একসঙ্গে হন, তখন হুলস্থুল কাণ্ড ঘটাটাই স্বাভাবিক। তবে এবার কোনো নাটকের সেটে নয়, খোদ রাজধানীর উত্তরার একটি শপিং মলে দলবেঁধে কেনাকাটা করতে দেখা গেল ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমকে। রবিবার সন্ধ্যায় উত্তরার ‘সেন্টার পয়েন্ট’ শপিং মলে পরিচালক কাজল আরেফিন অমি, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল ও চাষী আলমদের এমন শপিং বিলাস দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো নাটকের শুটিং চলছে। কিন্তু না! খোঁজ নিয়ে জানা গেল, শুটিং নয়—বরং কোরিয়ান লাইফস্টাইল ব্র্যান্ড ‘মুমুসো’র নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন তারা। ফিতা কাটার আনুষ্ঠানিকতা শেষ হতেই তারকারা নিজেরাই মজে যান কেনাকাটায়। এ সময় মারজুক রাসেল ও পলাশদের একে অপরের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে শপিং করতে দেখা যায়। তাদের এই কাণ্ড দেখতে শপিং মলে ভিড় জমান শত শত ভক্ত। জমকালো এই সন্ধ্যায় গান ও আড্ডায় পুরো শপিং মল মাতিয়ে রাখে ব্যান্ড ‘লেভেল ৫’। ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশনে অংশ নিয়ে তারকারা জানান তাদের ভালোলাগার কথা। অনুষ্ঠানে ব্র্যান্ডটির গ্লোবাল হেড মিস জুলি ও ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান উপস্থিত থেকে জানা

শুটিং নয়, উত্তরার শপিং মলে হুলস্থুল কেনাকাটায় ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম!

পর্দার ‘কাবিলা’ কিংবা ‘হাবু ভাই’রা যখন একসঙ্গে হন, তখন হুলস্থুল কাণ্ড ঘটাটাই স্বাভাবিক। তবে এবার কোনো নাটকের সেটে নয়, খোদ রাজধানীর উত্তরার একটি শপিং মলে দলবেঁধে কেনাকাটা করতে দেখা গেল ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমকে। রবিবার সন্ধ্যায় উত্তরার ‘সেন্টার পয়েন্ট’ শপিং মলে পরিচালক কাজল আরেফিন অমি, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল ও চাষী আলমদের এমন শপিং বিলাস দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো নাটকের শুটিং চলছে।

কিন্তু না! খোঁজ নিয়ে জানা গেল, শুটিং নয়—বরং কোরিয়ান লাইফস্টাইল ব্র্যান্ড ‘মুমুসো’র নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন তারা। ফিতা কাটার আনুষ্ঠানিকতা শেষ হতেই তারকারা নিজেরাই মজে যান কেনাকাটায়। এ সময় মারজুক রাসেল ও পলাশদের একে অপরের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে শপিং করতে দেখা যায়। তাদের এই কাণ্ড দেখতে শপিং মলে ভিড় জমান শত শত ভক্ত।

ভক্তদের সেলফির আবদার মেটানোর ফাঁকে ফাঁকে তারকারা ঘুরে দেখেন শোরুমের বিভিন্ন সেকশন। কোরিয়ান স্কিনকেয়ার থেকে শুরু করে ফ্যাশন এক্সেসরিজ, হোম ডেকোর ও নান্দনিক সব উপহারসামগ্রী—১০০০-এরও বেশি পণ্যের সমাহার দেখে মুগ্ধ হন তারা। উপস্থিত অতিথিরা জানান, কোরিয়ান পণ্যের প্রতি তরুণদের আগ্রহ সবসময়ই বেশি, আর সাশ্রয়ী মূল্যে এমন ট্রেন্ডি সব কালেকশন এক ছাদের নিচে পেয়ে তারকারাও খালি হাতে ফিরতে চাননি।

জমকালো এই সন্ধ্যায় গান ও আড্ডায় পুরো শপিং মল মাতিয়ে রাখে ব্যান্ড ‘লেভেল ৫’। ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশনে অংশ নিয়ে তারকারা জানান তাদের ভালোলাগার কথা। অনুষ্ঠানে ব্র্যান্ডটির গ্লোবাল হেড মিস জুলি ও ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমান উপস্থিত থেকে জানান, ভক্ত ও ক্রেতাদের তুমুল আগ্রহের কারণে খুব শীঘ্রই ধানমন্ডি ও বনানীতেও নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow