শুটিং শেষ, এবার কঙ্গনার ‘কুইন ২’ নিয়ে ২৫০ কোটির মামলা

কঙ্গনা রানাউতের সিনেমার শুটিং শেষ হয়েছে। চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। মুক্তির প্রস্তুতির মধ্যেই বড় আইনি জটিলতায় পড়েছে কঙ্গনা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কুইন ২’। মূল সিনেমার মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনর অভিযোগ তুলে জিয়োস্টারের বিরুদ্ধে বম্বে হাই কোর্টে ২৫০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছে ফ্যান্টম স্টুডিয়োস। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহেলের পরিচালনায় ‘কুইন ২’-এর শুটিং শুরু হয়। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ঠিক এই সময়েই আইনি পদক্ষেপ নেয় ফ্যান্টম স্টুডিয়োস। সংস্থাটির দাবি, তাদের অনুমতি ছাড়াই ‘কুইন’র সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে। এ কারণে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ এনে জিয়োস্টারের বিরুদ্ধে ২৫০ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে বম্বে হাই কোর্টে মামলা করা হয়েছে। আরও পড়ুন বাড়ি-গাড়ি মিলিয়ে কত সম্পদের মালিক রণবীর সিং ফ্যান্টম স্টুডিয়োসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আদালতে যাওয়ার আগে একাধিকবার জিয়োস্টার ও পরিচালক বিকাশ বহেলের সঙ্গে যোগাযোগ করে আপত্তির বিষয়টি জানানো হয়েছিল। এমনকি আনুষ্ঠানিক আইনি নোটিশও পাঠান

শুটিং শেষ, এবার কঙ্গনার ‘কুইন ২’ নিয়ে ২৫০ কোটির মামলা

কঙ্গনা রানাউতের সিনেমার শুটিং শেষ হয়েছে। চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। মুক্তির প্রস্তুতির মধ্যেই বড় আইনি জটিলতায় পড়েছে কঙ্গনা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কুইন ২’। মূল সিনেমার মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনর অভিযোগ তুলে জিয়োস্টারের বিরুদ্ধে বম্বে হাই কোর্টে ২৫০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছে ফ্যান্টম স্টুডিয়োস।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহেলের পরিচালনায় ‘কুইন ২’-এর শুটিং শুরু হয়। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ঠিক এই সময়েই আইনি পদক্ষেপ নেয় ফ্যান্টম স্টুডিয়োস।

সংস্থাটির দাবি, তাদের অনুমতি ছাড়াই ‘কুইন’র সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে। এ কারণে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ এনে জিয়োস্টারের বিরুদ্ধে ২৫০ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে বম্বে হাই কোর্টে মামলা করা হয়েছে।

ফ্যান্টম স্টুডিয়োসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আদালতে যাওয়ার আগে একাধিকবার জিয়োস্টার ও পরিচালক বিকাশ বহেলের সঙ্গে যোগাযোগ করে আপত্তির বিষয়টি জানানো হয়েছিল। এমনকি আনুষ্ঠানিক আইনি নোটিশও পাঠানো হয়। তবে তাতে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

আরেকটি সূত্রের দাবি, ‘কুইন ২’-র শুটিং শেষ হওয়ার খবর নিশ্চিত হওয়ার পরই মামলা করার প্রক্রিয়া চূড়ান্ত করে ফ্যান্টম স্টুডিয়োস।

 

উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সিনেমাটি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। সেই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান কঙ্গনা রনৌত। তবে ‘কুইন ২’-কে ঘিরে সৃষ্ট এই আইনি জটিলতা সিনেমাটির মুক্তির পথ কতটা প্রভাবিত করবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow