শুটিংয়েও ক্যাচ মিস, একেই বলে খারাপ সময়!

সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের। যে কারণে সদ্য সমাপ্ত পাকিস্তানের বাংলাদেশ সফরে তো জায়গাই মিলেনি তার। সেই বাবর এবার আলোচনায় মাঠের বাইরের এক ঘটনায়। এবার তো রীতিমতো রসিকতার পাত্রে পরিণত হয়েছেন দেশটির সাবেক এই অধিনায়ক। এক বিজ্ঞাপনের শুটিংকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। বিজ্ঞাপনের শুটিংয়ের সময় দেখা যায়, সহজ ক্যাচ ফেলে দিয়েছেন বাবর। ডান দিকে ঝাঁপিয়ে একটি ক্যাচ ধরার দৃশ্য ছিল। যেভাবে স্লিপ ফিল্ডারেরা ক্যাচ ধরেন, ঠিক সেভাবে। বাবরের নিরাপত্তার জন্য রাখা ছিল নরম বিছানাও। ক্যাচ নিয়ে ঝাঁপিয়ে সেই বিছানার উপর পড়ার কথা ছিল তার। মূলত, পিএসএলের আগে যাতে বাবরের চোট না লাগে, তা নিশ্চিত করতেই এই বিছানার ব্যবস্থা করা হয়েছিল। শুটিংয়ে সহজ একটি ক্যাচ ধরতে দেওয়া হয় বাবরকে। সব কিছু ঠিকঠাক করলেও ক্যাচটিই ধরতে পারেননি তিনি। শুটিংয়ের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পরই নানা রসিকতা শুরু হয়েছে তাকে নিয়ে। ক্রিকেটপ্রেমীদের একাংশ বলেছেন, বিজ্ঞাপনের টাকা দেওয়া উচিত নয়। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের পারফরম্যান্স ঘিরে ক্ষোভ তৈরি হয়েছিল। তাকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়

শুটিংয়েও ক্যাচ মিস, একেই বলে খারাপ সময়!

সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের। যে কারণে সদ্য সমাপ্ত পাকিস্তানের বাংলাদেশ সফরে তো জায়গাই মিলেনি তার। সেই বাবর এবার আলোচনায় মাঠের বাইরের এক ঘটনায়। এবার তো রীতিমতো রসিকতার পাত্রে পরিণত হয়েছেন দেশটির সাবেক এই অধিনায়ক। এক বিজ্ঞাপনের শুটিংকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপনের শুটিংয়ের সময় দেখা যায়, সহজ ক্যাচ ফেলে দিয়েছেন বাবর। ডান দিকে ঝাঁপিয়ে একটি ক্যাচ ধরার দৃশ্য ছিল। যেভাবে স্লিপ ফিল্ডারেরা ক্যাচ ধরেন, ঠিক সেভাবে। বাবরের নিরাপত্তার জন্য রাখা ছিল নরম বিছানাও।

ক্যাচ নিয়ে ঝাঁপিয়ে সেই বিছানার উপর পড়ার কথা ছিল তার। মূলত, পিএসএলের আগে যাতে বাবরের চোট না লাগে, তা নিশ্চিত করতেই এই বিছানার ব্যবস্থা করা হয়েছিল। শুটিংয়ে সহজ একটি ক্যাচ ধরতে দেওয়া হয় বাবরকে। সব কিছু ঠিকঠাক করলেও ক্যাচটিই ধরতে পারেননি তিনি।

শুটিংয়ের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পরই নানা রসিকতা শুরু হয়েছে তাকে নিয়ে। ক্রিকেটপ্রেমীদের একাংশ বলেছেন, বিজ্ঞাপনের টাকা দেওয়া উচিত নয়।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের পারফরম্যান্স ঘিরে ক্ষোভ তৈরি হয়েছিল। তাকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছিল। পরে জানা যায়, ইনজুরি লুকিয়ে বিশ্বকাপ খেলেছিলেন বাবর। সমস্যা বেড়ে যাওয়ায় বিশ্বকাপের পর পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেননি এই তারকা ব্যাটার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow