শুটিংয়ের দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন রাশমিকা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালে ডান নিতম্বের পেশির টেন্ডন ছিঁড়ে যায় তার। এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। রাশমিকা জানান, ‘মাইসা’ সিনেমার একটি নাচের দৃশ্য ধারণের সময় তিনি আহত হন। পরপর তিনবার চোট পাওয়ার পর এবার ডান নিতম্বের পেশির টেন্ডন ছিঁড়ে গেছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। আরও পড়ুন অসুস্থ নন সালমান, জানালেন ওজন কমার কারণ নিজের পোস্টে কয়েকটি সেলফির পাশাপাশি কুকিজ, পাজল, দ্রুত সুস্থতা কামনা করে পাঠানো ফুলের তোড়া এবং নিজের পোষা কুকুরের কিছু ছবিও শেয়ার করেছেন রাশমিকা। পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আঘাত পাওয়া সত্যিই খুব খারাপ অভিজ্ঞতা। আমি চেয়েছিলাম বিষয়টি কাউকে না জানাতে। কিন্তু অনেকদিন আড়ালে থাকায় শেষ পর্যন্ত জানাতেই হলো। এটা আমার তৃতীয়বারের মতো চোট। এবার বুঝেছি, শরীরকে যন্ত্রের মতো ব্যবহার না করে মানুষের শরীর হিসেবেই যত্ন নেওয়া উচিত।’ তিনি আরও লেখেন, ‘আপনার
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালে ডান নিতম্বের পেশির টেন্ডন ছিঁড়ে যায় তার। এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
রাশমিকা জানান, ‘মাইসা’ সিনেমার একটি নাচের দৃশ্য ধারণের সময় তিনি আহত হন। পরপর তিনবার চোট পাওয়ার পর এবার ডান নিতম্বের পেশির টেন্ডন ছিঁড়ে গেছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।

অসুস্থ নন সালমান, জানালেন ওজন কমার কারণ
নিজের পোস্টে কয়েকটি সেলফির পাশাপাশি কুকিজ, পাজল, দ্রুত সুস্থতা কামনা করে পাঠানো ফুলের তোড়া এবং নিজের পোষা কুকুরের কিছু ছবিও শেয়ার করেছেন রাশমিকা।
পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আঘাত পাওয়া সত্যিই খুব খারাপ অভিজ্ঞতা। আমি চেয়েছিলাম বিষয়টি কাউকে না জানাতে। কিন্তু অনেকদিন আড়ালে থাকায় শেষ পর্যন্ত জানাতেই হলো। এটা আমার তৃতীয়বারের মতো চোট। এবার বুঝেছি, শরীরকে যন্ত্রের মতো ব্যবহার না করে মানুষের শরীর হিসেবেই যত্ন নেওয়া উচিত।’
তিনি আরও লেখেন, ‘আপনারা চিন্তা করবেন না। ব্যথা আছে, তবে তা অসহনীয় নয়। আমার মনে হচ্ছে, ঈশ্বর যেন আমাকে বলছেন-তুমি নিজের ইচ্ছায় কখনোই বিরতি নেবে না, তাই আমিই তোমার হয়ে বিরতির ব্যবস্থা করে দিলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রতিবারই একেবারে অপ্রত্যাশিত দুর্ঘটনায় এই চোটগুলো পেয়েছি।’
তবে চোটের পাশাপাশি আরেকটি বিষয়ও এখন ভাবাচ্ছে রাশমিকাকে। নিয়মিত শরীরচর্চা করতে না পারায় ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, ‘আমি সাধারণত প্রচুর ব্যায়াম করি, দৌড়ঝাঁপ করি। কিন্তু এখন কিছুদিন এসবই বন্ধ। আর ব্যায়াম করতে না পারলে আমি খেতে থাকি। বিশেষ করে মিষ্টি আর ডেজার্টের প্রতি দুর্বলতা অনেক বেড়ে যায়। তাই ওজন বেড়ে যাওয়ার চিন্তাও মাথায় ঘুরছে।’
সবশেষে ভক্তদের ভালোবাসা ও দ্রুত সুস্থতা কামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশমিকা। পাশাপাশি আশ্বস্ত করে বলেন, চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রাম নিচ্ছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই আবার শুটিংয়ে ফিরতে চান।
এমএমএফ/এএসএম
What's Your Reaction?
