শুধু অর্থনৈতিক দুর্নীতি নয়, কাজের গাফিলতিও দুর্নীতি : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু অর্থনৈতিক দুর্নীতি নয়, কাজের গাফিলতিও দুর্নীতি। সরকারি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে দায়িত্বে অবহেলা বা গাফিলতিও দুর্নীতিরই অংশ হিসেবে গণ্য হয়। শনিবার (১৬ মে) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা অডিটরিয়াম হলরুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলার লেংগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের মূল উদ্বোধন অন্য স্থান থেকে অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশে একযোগে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। তার উদ্বোধনী বক্তব্য ও উদ্বোধনী কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে কলমাকান্দা উপজেলাতেও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলো যথাযথভাবে চিহ্নিত হয়

শুধু অর্থনৈতিক দুর্নীতি নয়, কাজের গাফিলতিও দুর্নীতি : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু অর্থনৈতিক দুর্নীতি নয়, কাজের গাফিলতিও দুর্নীতি। সরকারি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে দায়িত্বে অবহেলা বা গাফিলতিও দুর্নীতিরই অংশ হিসেবে গণ্য হয়।

শনিবার (১৬ মে) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা অডিটরিয়াম হলরুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলার লেংগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের মূল উদ্বোধন অন্য স্থান থেকে অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশে একযোগে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। তার উদ্বোধনী বক্তব্য ও উদ্বোধনী কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে কলমাকান্দা উপজেলাতেও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলো যথাযথভাবে চিহ্নিত হয়নি।

তিনি আরও বলেন, যে বাড়িতে তুলনামূলকভাবে ভালো অবস্থা, সেখানে সহজেই যাওয়া হচ্ছে; কিন্তু যেখানে সত্যিকারের দরিদ্রতা রয়েছে—খড়ের ঘর বা অতি জরাজীর্ণ ঘর—সেসব পরিবার অনেক সময় উপেক্ষিত থাকছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডেপুটি স্পিকার বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া। তাই তথ্য সংগ্রহের কাজে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।

কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এখন থেকে আর শুধু অনুরোধ নয়। কোথাও অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ফ্যামিলি কার্ডপ্রাপ্তদের উদ্দেশে কায়সার কামাল বলেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের এই দুই হাজার পাঁচশ টাকা সহায়তা প্রয়োজন নেই। আমি অনুরোধ করবো, আপনারা নিজেদের আশপাশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান এবং এই সহায়তা কাজে লাগাতে তাদের সহযোগিতা করুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহ আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow