শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেছে হলান্ড-ওডেগার্ডদের নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়েজিয়ানরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ব্রাজিলকে।   ব্যস! এই সূচি নিশ্চিত হতেই নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড ঘাঁটতে শুরু করেছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আর তা দেখে ব্রাজিল ভক্তদের হতাশই হতে হয়েছে। নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে ব্রাজিল কখনো জিততে পারেনি। এখন পর্যন্ত চারবারের মুখোমুখিতে নরওয়ের জয় দুটি, অন্য দুই ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের দুই জয়ের একটি আবার বিশ্বকাপে! ১৯৯৮ আসরের গ্রুপ পর্বে দুঙ্গা-রোনালদো-বেবেতোর ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। এই তথ্য জানার পর আর্জেন্টিনার সমর্থকরা যদি খুশি হয়ে থাকেন, তাহলে এখনই থেমে যান। কারণ ইতিহাস বলছে, ব্রাজিলের মতো আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি। ব্রাজিল তবু নরওয়ের বিপক্ষে দুই ম্যাচ ড্র করেছে; কিন্তু আর্জেন্টিনা দুবারের মুখোমুখি লড়াইয়ে দুটিতেই হেরেছে। একটি ১৯৮৬ সালে দিয়োগো ম্যারাডোনার নেতৃত্বে, আরেকটি ২০০৭ সালে লিওনেল মেসির ক্যারিয়ারের শুরুর দিকে। 

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেছে হলান্ড-ওডেগার্ডদের নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়েজিয়ানরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ব্রাজিলকে।
 
ব্যস! এই সূচি নিশ্চিত হতেই নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড ঘাঁটতে শুরু করেছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আর তা দেখে ব্রাজিল ভক্তদের হতাশই হতে হয়েছে। নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে ব্রাজিল কখনো জিততে পারেনি। এখন পর্যন্ত চারবারের মুখোমুখিতে নরওয়ের জয় দুটি, অন্য দুই ম্যাচ ড্র হয়েছে।

ব্রাজিলের বিপক্ষে নরওয়ের দুই জয়ের একটি আবার বিশ্বকাপে! ১৯৯৮ আসরের গ্রুপ পর্বে দুঙ্গা-রোনালদো-বেবেতোর ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

এই তথ্য জানার পর আর্জেন্টিনার সমর্থকরা যদি খুশি হয়ে থাকেন, তাহলে এখনই থেমে যান। কারণ ইতিহাস বলছে, ব্রাজিলের মতো আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি। ব্রাজিল তবু নরওয়ের বিপক্ষে দুই ম্যাচ ড্র করেছে; কিন্তু আর্জেন্টিনা দুবারের মুখোমুখি লড়াইয়ে দুটিতেই হেরেছে। একটি ১৯৮৬ সালে দিয়োগো ম্যারাডোনার নেতৃত্বে, আরেকটি ২০০৭ সালে লিওনেল মেসির ক্যারিয়ারের শুরুর দিকে। 
নরওয়ে ছাড়াও আরও ৫টি দলকে আর্জেন্টিনা কখনো হারাতে পারেনি—বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক ও লিথুয়ানিয়া।

আগামী রোববার (৫ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নিজেদের ম্যাচগুলোতে জয় পেলে সেমিফাইনালে নরওয়ের সামনে পড়বে আর্জেন্টিনা।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow