শুভেন্দুর সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাস্কর্য ভাঙচুর
ভারতের কলকাতার নিউ আলিপুর এলাকায় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ভাস্কর্য ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভাস্কর্যটির ডান হাত ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনাটি ঘটল। ইস্যুটি ঘিরে এলাকায় ক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনার পর কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভাস্কর্যটি কখন ও কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি ইচ্ছাকৃতভাবে ভাঙচুর করা হয়েছে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তদন্তের অংশ হিসেবে আশপাশের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ পরীক্ষা করা হতে পারে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় বিজেপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগ করেন, বুধবার রাতেই ভাস্কর্যটি ভাঙচুর করা হয়ে থাকতে পারে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন এর আগের দিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য বা সামাজিক
ভারতের কলকাতার নিউ আলিপুর এলাকায় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ভাস্কর্য ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভাস্কর্যটির ডান হাত ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনাটি ঘটল। ইস্যুটি ঘিরে এলাকায় ক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনার পর কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভাস্কর্যটি কখন ও কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি ইচ্ছাকৃতভাবে ভাঙচুর করা হয়েছে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তদন্তের অংশ হিসেবে আশপাশের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ পরীক্ষা করা হতে পারে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
স্থানীয় বিজেপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগ করেন, বুধবার রাতেই ভাস্কর্যটি ভাঙচুর করা হয়ে থাকতে পারে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন এর আগের দিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি পুলিশকে এ ধরনের পোস্টের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের পোস্ট মুছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন।
নেতাজি সম্পর্কে বিজেপি সাংসদ নাগেন্দ্রনাথ রায় বিতর্কিত মন্তব্য করার পর পশ্চিমবঙ্গে এ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।
পুলিশ জানিয়েছে, ভাস্কর্যটি ভাঙচুরের প্রকৃত কারণ ও এর পেছনে কারা রয়েছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কোনো গ্রেপ্তার হয়নি।
What's Your Reaction?