শুরুতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশের পেসাররা

ডারউইনের মারারা স্টেডিয়ামের ড্রপ ইন পিচে কেমন করবে বাংলাদেশ? টাইগার পেসাররা অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ জানাতে পারবে কি না, তা নিয়ে ছিল নানা সন্দেহ-সংশয়। তারওপর প্রশ্ন ছিল, তিন নম্বর পেসার হিসেবে কাকে খেলানো হবে? খালেদ আহমেদ নাকি এবাদত হোসেনকে। সব জ্বল্পনা-কল্পনা পেরিয়ে শুরু হলো ডারউইন টেস্ট। টস জিতলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এবং টস জিতেই নিলেন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। পরিকল্পনা ছিল, বাংলাদেশের সামনে বিশাল একটি ইনিংস দাঁড় করিয়ে শুরুতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। কিন্তু প্যাট কামিন্সের পরিকল্পনায় জল ঢেলে দিলেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ এবং এবাদত হোসেন। ৬১ রানেই অস্ট্রেলিয়ার শীর্ষ তিন ব্যাটারকে ফিরিয়ে দিলেন তারা। হাসান মাহমুদের বলে দুই ওপেনার ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারল্যান্ড এবং তিন নম্বর পেসার হিসেবে খেলতে নামা এবাদত হোসেনের বলে ফিরে গেলেন ওয়ান ডাউনে নামা মার্নাস লাবুশেন। এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ২০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮। ৭ রানে স্টিভেন স্মিথ এবং সমান ৭ রানে ব্যাট করছেন ক্যামেরণ গ্রিন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার

শুরুতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশের পেসাররা

ডারউইনের মারারা স্টেডিয়ামের ড্রপ ইন পিচে কেমন করবে বাংলাদেশ? টাইগার পেসাররা অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ জানাতে পারবে কি না, তা নিয়ে ছিল নানা সন্দেহ-সংশয়। তারওপর প্রশ্ন ছিল, তিন নম্বর পেসার হিসেবে কাকে খেলানো হবে? খালেদ আহমেদ নাকি এবাদত হোসেনকে।

সব জ্বল্পনা-কল্পনা পেরিয়ে শুরু হলো ডারউইন টেস্ট। টস জিতলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এবং টস জিতেই নিলেন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। পরিকল্পনা ছিল, বাংলাদেশের সামনে বিশাল একটি ইনিংস দাঁড় করিয়ে শুরুতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া।

কিন্তু প্যাট কামিন্সের পরিকল্পনায় জল ঢেলে দিলেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ এবং এবাদত হোসেন। ৬১ রানেই অস্ট্রেলিয়ার শীর্ষ তিন ব্যাটারকে ফিরিয়ে দিলেন তারা।

হাসান মাহমুদের বলে দুই ওপেনার ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারল্যান্ড এবং তিন নম্বর পেসার হিসেবে খেলতে নামা এবাদত হোসেনের বলে ফিরে গেলেন ওয়ান ডাউনে নামা মার্নাস লাবুশেন।

এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ২০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮। ৭ রানে স্টিভেন স্মিথ এবং সমান ৭ রানে ব্যাট করছেন ক্যামেরণ গ্রিন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার কিছুটা ধীরস্থিরভাবে শুরু করেছিলেন। তবে ১২তম ওভারে গিয়ে ৪৫ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ। ২৩ রান করা জ্যাক ওয়েদারল্যান্ডকে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য হন জ্যাক। এরপর ৫২ রানের মাথায় ট্রাভিস হেডকে সরাসরি বোল্ড করে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন হাসান মাহমুদ।

ওয়ান ডাউনে নামা মার্নাস লাবুশেস প্রথম থেকেই ধুঁকছিলেন। শেষে ২০ বলে খেলে মাত্র ১ রান করে এবাদত হোসেনের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ব্যাটার।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow