শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই হারিয়েছে প্রথম উইকেট। ইনিংসের প্রথম ওভার থেকে বাংলাদেশ সংগ্রহ করে ৫ রান। ওপেনার তানজিদ হাসানের ব্যাট থেকে আসে একটি চমৎকার বাউন্ডারি। তবে পরের ওভারে স্ট্রাইক পেয়ে আক্রমণাত্মক শুরু করেছিলেন সাইফ হাসান। প্রথম বলেই চার হাঁকান তিনি। কিন্তু পরের বলেই বিপদ। অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসের বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সাইফ। ৫ বল মোকাবিলা করে ১ চারসহ ৫ রান করেন এই ডানহাতি ব্যাটার। সাইফের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত।  এর আগে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। দীর্ঘ ১৫ বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। 

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই হারিয়েছে প্রথম উইকেট।

ইনিংসের প্রথম ওভার থেকে বাংলাদেশ সংগ্রহ করে ৫ রান। ওপেনার তানজিদ হাসানের ব্যাট থেকে আসে একটি চমৎকার বাউন্ডারি। তবে পরের ওভারে স্ট্রাইক পেয়ে আক্রমণাত্মক শুরু করেছিলেন সাইফ হাসান। প্রথম বলেই চার হাঁকান তিনি।

কিন্তু পরের বলেই বিপদ। অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসের বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সাইফ। ৫ বল মোকাবিলা করে ১ চারসহ ৫ রান করেন এই ডানহাতি ব্যাটার। সাইফের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। 

এর আগে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। দীর্ঘ ১৫ বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow