শেখ হাসিনা শরণার্থী নাকি অনুপ্রবেশকারী, অমিত শাহকে অভিষেকের প্রশ্ন
ভারতে শেখ হাসিনার অবস্থান ও আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রীয় সরকারকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ প্রশ্ন, “ভারতে শেখ হাসিনার স্টেটাস কী? তিনি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? এর জবাব কি দিতে পারবেন অমিত শাহ?”
What's Your Reaction?
