শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারত থেকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনি লড়াই করে তাকে (শেখ হাসিনা) আনার জন্যই এরই মধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আবেদন করেছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন এটা একটি আইনি প্রক্রিয়া। সে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।’ আরও পড়ুন চিফ প্রসিকিউটর / হাসিনাকে ফেরত পাঠাতে অনুমতি লাগবে কি না, সেটা ভারতের বিষয় এর আগে রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সরকার ও আদালতের অনুমতি লাগবে কি না, সেটা ভারতের বিষয়। একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মুখপাত্র শহীদুল করিম বলেন, ‘আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি— শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণে আমাদের অনুরোধে দ্রুত ব্যবস্থা নিতে এবং শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের আমাদের হাতে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারত থেকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনি লড়াই করে তাকে (শেখ হাসিনা) আনার জন্যই এরই মধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আবেদন করেছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন এটা একটি আইনি প্রক্রিয়া। সে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।’
এর আগে রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সরকার ও আদালতের অনুমতি লাগবে কি না, সেটা ভারতের বিষয়।
একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মুখপাত্র শহীদুল করিম বলেন, ‘আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি— শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণে আমাদের অনুরোধে দ্রুত ব্যবস্থা নিতে এবং শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের আমাদের হাতে তুলে দিতে। আমরা তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এফএইচ/একিউএফ
What's Your Reaction?
