‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছে’
‘শেখ হাসিনা ১৭ বছর দেশকে কারাগারে পরিণত করেছে। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট দুপুরে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান তিনি। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যাওয়ার নজির নেই।’ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মিরসরাই প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ সমাবেশে কৃষক দলের নেতারা এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মিরসরাই প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল। উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর প্রমুখ।
‘শেখ হাসিনা ১৭ বছর দেশকে কারাগারে পরিণত করেছে। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট দুপুরে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান তিনি। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যাওয়ার নজির নেই।’
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মিরসরাই প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ সমাবেশে কৃষক দলের নেতারা এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মিরসরাই প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল।
উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর প্রমুখ। এসময় উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার কৃষক দলের সভাপতি-সম্পাদকরাসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা ১৭ বছর দেশকে কারাগারে পরিণত করেছে। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট দুপুরে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান তিনি। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যাওয়ার নজির নেই।
বক্তারা আরও বলেন, যে নেত্রী জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে পারেন সে নেত্রীর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এই পালিয়ে যাওয়া নেত্রীর নির্দেশে কোনো মাস্তান বাহিনী মিরসরাই তথা সারা বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করলে আমরা জিয়ার সৈনিকেরা এই সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করবো, ইনশাআল্লাহ।
What's Your Reaction?