শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আজ

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ আজ। রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে। গত বুধবার (২৮ জানুয়ারি) প্রসিকিউটর মিজানুল ইসলাম পরবর্তী সাক্ষী হাজির করতে আদালতে সময়ের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ১ ফেব্রুয়ারি নতুন তারিখ দেন। আজ প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী জবানবন্দি দেবেন। টিএফআই সেলে গুমের দায়ে ২০২৫ সালের ২২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচটি অভিযোগ গঠন করা হয়। সেদিন অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। ২১ জানুয়ারি প্রসিকিউশনের প্রথম সাক্ষী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। টিএফআই সেলে গুমের ঘটনায় ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেফতার হয়ে সেনা হেফাজতে ক্যান্টনমেন্টের বিশেষ কারাগারে, তারা সেনা কর্মকর্তা। এ তালিকায় আছেন কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মো. জাহাঙ্গীর আলম, কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার,

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আজ

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ আজ।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে।

গত বুধবার (২৮ জানুয়ারি) প্রসিকিউটর মিজানুল ইসলাম পরবর্তী সাক্ষী হাজির করতে আদালতে সময়ের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ১ ফেব্রুয়ারি নতুন তারিখ দেন। আজ প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী জবানবন্দি দেবেন।

টিএফআই সেলে গুমের দায়ে ২০২৫ সালের ২২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচটি অভিযোগ গঠন করা হয়। সেদিন অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। ২১ জানুয়ারি প্রসিকিউশনের প্রথম সাক্ষী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।

টিএফআই সেলে গুমের ঘটনায় ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেফতার হয়ে সেনা হেফাজতে ক্যান্টনমেন্টের বিশেষ কারাগারে, তারা সেনা কর্মকর্তা। এ তালিকায় আছেন কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মো. জাহাঙ্গীর আলম, কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, কর্নেল কে এম আজাদ, কর্নেল মো. কামরুল হাসান, কর্নেল মো. মাহাবুব আলম, কর্নেল মোহাম্মাদ আব্দুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল ও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

এ মামলার পলাতক সাত আসামি হলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর-রশিদ এবং লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলাম।

এফএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow